<p><strong>মুম্বই :</strong> এবার হুমকি ফোন এল মুম্বই রেলপুলিশের কন্ট্রোল রুমে। মঙ্গলবার সকালেই হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়। রেলপুলিশ জানিয়েছে, তাদের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে ভোররাত ৩টে নাগাদ কল আসে। ইরফান নামে জনৈক ব্যক্তি ফোন করেছিল বলে অভিযোগ। রেলস্টেশন ও একটি অফিসে হামলার হুমকি দেয় সে। সাধারণ মানুষের ক্ষতি এড়াতে ৫ কোটি টাকা দাবিও করে সে। রেলপুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আইএএনএস রিপোর্ট করেছে যে, যে কলটা করা হয়েছিল সেটা পাকিস্তানের নম্বর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।</p> <p>কয়েকদিন আগেই ATS (Anti-Terrorism Squad)-এর নভি মুম্বই ইউনিটে হুমকি মেল এসেছিল। বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। যার জেরে নিরাপত্তা আঁটসাঁট করা হয়। সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হয়।</p> <p>এই ঘটনার তদন্তভার গেছে মুম্বই পুলিশের হাতে। আধিকারিকরা জানান, ২০ এপ্রিল বেলা ১১টা ২১ মিনিট নিগাদ এটিএস নভি মুম্বইয়ের ইমেল আইডি-তে হুমকি মেল আসে। মেসেজে বলা হয়েছিল, রিলায়েন্স কর্পোরেট পার্ক এবং রিলায়েন্সের জামনগর সংশোধনাগারে বিস্ফোরক রাখা রয়েছে। আধ ঘণ্টার মধ্যেই তা ফেটে যাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। </p>
from india https://ift.tt/RTfYW1m
via IFTTT
0 Comments