নয়াদিল্লি: SIR-এ অনিয়মের প্রশ্নে এবার টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (TCS) ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। বেআইনি ভাবে তাদের ফর্ম-৬ বদলাতে চাপ সৃষ্টি করা হয়েছিল কি না, প্রশ্ন তুললেন তিনি। নির্বাচন কমিশনারের তরফে ওই নির্দেশ দেওয়া হয়েছিল কি না জানতে চাইলেন। (Form 6 TCS Role Questioned)

SIR-এ অনিয়মের প্রশ্নে গতকালেই বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের বৈঠক হয় দিল্লিতে। এর পরই আইন বদল করে জ্ঞানেশ কুমারকে আজীবন রক্ষাকবচ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার আক্রমণের ধার আরও বাড়ালেন রাহুল। ফর্ম-৬ বদলানো নিয়ে TCS-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। (SIR Row)

আরও পড়ুন: বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?

এদিন সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন, ‘বেআইনি ভাবে অনলাইন ফ্রম-৬ বদলানো হয়-খোদ নির্বাচন কমিশনের নিজের কমিশনাররাই বিষয়টি তুলে ধরেছেন। নির্বাচন কমিশনের তরফে কে TCS-কে ওই নির্দেশ দিল? TCS-এর তরফে কে অনুমোদন দেন? ওই কাজ করার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল কি?’

SIR-এ অনিয়মের অভিযোগ ঘিরে এমনিতেই তোলপাড় গোটা দেশ। জ্ঞানমেশ কুমারের পদত্যাগের দাবি উঠছে। SIR বাতিল করে নতুন করে নির্বাচনের দাবিও উঠছে বিভিন্ন মহল থেকে। সেই আবহে TCS-এর ভূমিকাও এখন আতসকাচের নীচে। রাহুলের ওই প্রশ্নে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ERONET এবং সাম্প্রতিক ECINET তৈরি করেছে TCS. নির্বাচন কমিশনের তরফে কেউ বেআইনি ভাবে তাঁদের রদবদলের নির্দেশ দেন, যা আইনত অনুমোদিত নয়। তার পরও TCS ওই রদবদল ঘটিয়েছে। কার নির্দেশে ওই কাজ করা হয়? কেন আইনের সাহায্য় নেওয়া হল না? বেআইনি ভাবে রদবদল ঘটাতে কি চাপ দেওয়া হয়েছিল TCS-কে?’

আরও পড়ুন: মাঝ আকাশে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় যুবক, নিজে ক্ষতবিক্ষত হয়ে বাঁচালেন ১৮০ জন যাত্রীকে, আর একটা 9/11 আটকে দিলেন

অন্য আর একজন লেখেন, ‘TCS তো শুধুমাত্র প্রজেক্ট এগজিকিউটর। ক্লায়েন্ট যা বলবে, তা করে দেবে ওরা। কারণ ক্লায়েন্ট টাকা দেয় ওদের নির্দেশ মতো কাজ করার জন্য। প্রজেক্ট পাওয়ার পর চাপের প্রশ্ন নেই। কিন্তু প্রশ্নগুলি অত্যন্ত যুক্তিযুক্ত’।

SIR নিয়ে অনিয়ম, আইনলঙ্ঘনের বিষয়ে গোড়া থেকেই দুই কমিশনার আপত্তি তুলে আসছিলেন বলে প্রথম খোলসা করে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। ১০ মাসে তাঁরা যে ১৪বার সেই নিয়ে চিঠি দিয়েছিলেন, বেআইনি ভাবে ফর্ম-৬ রদবদল করা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন, তাও উঠে আসে রিপোর্টে। সেই নিয়ে বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গ-সহ ২০টি রাজ্যে পুরনো ফর্ম-৬ ফিরিয়ে এনেছে কমিশন। মঙ্গলবার রাত থেকে আগের আকারে ফর্ম-৬ পাওয়া যাচ্ছে। কিন্তু আইনকে টপকে সেই ফর্ম-৬ বদলানো হয়েছিল কেন, সেই প্রশ্ন জোরাল হচ্ছে।

from india https://ift.tt/BvXnWGd
via IFTTT
0 Comments