কেওনঝর: মৃত বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে বিপত্তি। শেষ পর্যন্ত মাটি খুঁড়ে বোনের কঙ্কাল তুলে আনলেন দাদা। সেই কঙ্কাল কাঁধে নিয়ে সোজা হাজির হলেন ব্যাঙ্কে। বোনের অ্যাকাউন্টে থাকা ১৯ হাজার ৩০০ টাকা হাতে পেতেই এত বড় কাণ্ড ঘটালেন তিনি। (Man Brings Sister's Skeleton to Bank)

ওড়িশার কেওনঝর থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার দিয়ানালীর বাসিন্দা জিতু মুন্ডা। দু’মাস আগে মারা যা তাঁর বোন কাঁকড়া মুন্ডা। স্বামী এবং সন্তানের মৃত্যু হয়েছিল আগেই। পরিবার বলতে ছিলেন শুধু দাদা জিতু। ফলে কাঁকড়ার স্থাবর-অস্থাবর সব কিছুর উপর জিতুরই অধিকার বৈধতা পায়। (Viral News)

আরও পড়ুন: দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কাল কত জন ভোট দিতে পারবেন স্পষ্ট নয়

বোন কী কী রেখে গিয়েছেন খতিয়ে দেখেন জিতু। আর তাতেই ওড়িশা গ্রামীণ ব্যাঙ্কে কাঁকড়ার অ্যাকাউন্টে ১৯ হাজার ৩০০ টাকা রয়েছে বলে জানতে পারেন। বোনের অ্যাকাউন্ট থেকে ওই টাকা তুলতে উদ্যত হন জিতু। কিন্তু ব্যাঙ্কের ম্য়ানেজার টাকা তোলায় অনুমোদন দেননি। অ্যাকাউন্ট যাঁর নামে, তাঁকে আসতে হবে, অথবা উত্তরাধিকারী হিসেবে আইনি কাগজপত্র পেশ করতে হবে ব্য়াঙ্কে।

Desperate times in Keonjhar, Odisha. 📍

A tribal man, Jeetu Munda, was forced to exhume his sister’s body and bring her remains to a bank branch in Malliposi after officials reportedly refused to release funds without her physical presence. A harrowing look at how bureaucratic… pic.twitter.com/UpekF8LH8b
— SILENT BRIEF (@SilentBriefHQ) April 27, 2026

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে আরোহণ, আচমকা ফুঁসে উঠল আগ্নেয়গিরি, তার পর…ভিডিও ভাইরাল

জনজাতি সম্প্রদায়ের অংশ জিতু কখনও স্কুলে যাননি। বোনের মৃত্যুর শংসাপত্র জোগাড়ের কথাও মাথায় আসেনি তাঁর। কোনও দলিল বা ইচ্ছাপত্রও ছিল না তাঁর কাছে। এমন পরিস্থিতিতে ফাঁপরে পড়েন তিনি। শেষ পর্যন্ত সোমবার গ্রামের কবরস্থানে পৌঁছন। মাটি খুঁড়ে সমাধিস্থ বোনের কঙ্কাল তুলে আনেন।

এর পর ওই কঙ্কাল কাপড়ে মুড়ে ফেলেন জিতু। প্রচণ্ড রোদে, তীব্র গরমে ওই কঙ্কাল কাঁধে তুলে নেন। তিন-চার কিলোমিটার হেঁটে ব্যাঙ্কে পৌঁছন। ওই অবস্থায় তাঁকে দেখে শোরগোল পড়ে যায়। ভয়ে কেঁদে ফেলেন অনেকে। কেউ কেউ আবার ফেটে পড়েন রাগে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। গরিব মানুষকে শুধু শুধু হেনস্থা করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের মতে, ব্যাঙ্কের তরফে কেউ গ্রামে যেতে পারতেন, গ্রামের প্রধানের সঙ্গে কথা বলতে পারতেন। তাতেই সব পরিষ্কার হয়ে যেত। কিন্তু সেসব না করে জিতুকে হেনস্থা করা হয়েছে।

কঙ্কাল নিয়ে কেউ জিতু ব্যাঙ্কে পৌঁছেছেন জেনে পুলিশ ছুটে আসে। জিতুকে শান্ত হতে বলা হয়। পুলিশ জানিয়েছে, মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টি দেখছেন তাঁরা ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও জবাব দিতে বলা হয়েছে।

from india https://ift.tt/6OvyemX
via IFTTT
0 Comments