নয়াদিল্লি : এবার "ককরোচ জনতা পার্টি" (Cockroach Janata Party) ট্রেডমার্কের জন্য দু'টি আবেদন জমা পড়ল। দেশজুড়ে ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে এই ব্যাঙ্গাত্মক আন্দোলন। সুপ্রিম কোর্টে একটি শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর মন্তব্যের পর পরই জন্ম নেয় আরশোলা জনতা দল।

গত সপ্তাহে একটি মামলা শুনছিলেন প্রধান বিচারপতি। শুনানি চলাকালীন তিনি বেকার ছেলেমেয়েদের ‘আরশোলা’, ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ, বেকার ছেলেমেয়েরা কিছু করতে না পেরে সাংবাদিকতা, সমাজমাধ্যম ব্যবহারকারী এবং তথ্যের অধিকার কর্মী হিসাবে কাজ শুরু করেন। পরে যদিও প্রধান বিচারপতি বিষয়টি স্পষ্ট করে বলেন যে, তাঁর মন্তব্য জাল ডিগ্রি নিয়ে পেশায় যোগদানকারী ব্যক্তিদের উদ্দেশে ছিল।

প্রধান বিচারপতির মন্তব্য ভাইরাল হওয়ার পরেই, সমাজ-মাধ্যমে একটা আন্দোলন জন্ম নেয়। CockroachJanataParty হ্যাশটাগ হু হু করে ছড়িয়ে পড়ে। অনেক যুবক দাবি করতে থাকেন, তাঁরা "আরশোলা", যারা সিস্টেমকে প্রশ্ন করতে ভয় পান না।

আম আদমি পার্টির হয়ে একসময় কাজ করা পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকে Cockroach Janata Party নামে একটি পেজও খুলে ফেলেন এবং এর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। কয়েকদিনের মধ্যেই এক্স ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যার অনুসরণকারীর সংখ্যা লক্ষ লক্ষ হয়ে যায়। যদিও ভারত সরকারের আইনি দাবির ভিত্তিতে Cockroach Janata Party-র এক্স হ্যান্ডেল সাসপেন্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে, ট্রেডমার্কের জন্য দু'টি আবেদন জমা পড়েছে। প্রথম আবেদনটি করেন আজিম আদমভাই জাম। যার আবেদন নম্বর ৭৭৩৭৯৩৭। “ককরোচ জনতা পার্টি” ওয়ার্ডমার্কের জন্য আবেদন করেছেন তিনি। দ্বিতীয়টির আবেদন নম্বর ৭৭৪১৪৮১। অখণ্ড স্বরূপ নামে জনৈক “ককরোচ জনতা পার্টি”-র জন্য আবেদন দাখিল করেছেন। উভয় আবেদনের অবস্থা বর্তমানে “আনুষ্ঠানিকতা যাচাইয়ে উত্তীর্ণ” দেখাচ্ছে।

মাত্র পাঁচ দিনেই ১ কোটির বেশি ‘ফলোয়ার’ পৌঁছে যায়। ইনস্টাগ্রামে বিজেপি-কেও ছাপিয়ে গিয়েছিল Cockroach Janta Party (CJP). আর তার পরই ভারতে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ CJP-র হ্যান্ডলটিকে ‘নিষিদ্ধ’ করে দেওয়ার অভিযোগ ওঠে। CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ এই অভিযোগ সামনে আনেন। এমনকী স্ক্রিনশটও পোস্ট করেন তিনি। নিজের X হ্যান্ডলেও সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিজিৎ। তিনি লেখেন, ‘যেমনটা আশঙ্কা ছিল, ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট ভারতে আটকে দেওয়া হয়েছে’। X-এ ‘ককরোচ জনতা পার্টি’র হ্যান্ডলে গেলে দেখা যায়, ভারত থেকে সেটি দেখা যাবে না। কারণ হিসেবে বলা হয়েছে, আইনি দাবি মেনে এমন সিদ্ধান্ত।

from india https://ift.tt/O8PlEZr
via IFTTT
0 Comments