নয়াদিল্লি : ১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে নির্বাচনী প্রচারে বিজেপির করা বিভিন্ন অঙ্গীকার একে একে পূরণ করায় নজর দিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পাশাপাশি রাজ্যের মন্ত্রী হয়েছেন আরও পাঁচজন। কিন্তু, বাকি দফতরগুলির বণ্ঠন এখনও বাকি আছে। এই আবহে মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে শুভেন্দু অধিকারী। দিল্লি গিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান মুখ্যমন্ত্রী। গতকাল অমিত শাহর সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক হয়। ২দিনের সফরে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। দেখা করবেন রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতিদের সঙ্গে।

কখন কোন সাক্ষাৎকার মুখ্যমন্ত্রীর ?

আজ সকাল সাড়ে ১০টা নাগাদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর বেলা ১১.৪৫-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ৩টে নাগাদ যাবেন উপ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। বিকেল সাড়ে ৪টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে লেখা হয়েছে নতুন ইতিহাস। তৈরি হয়েছে এরাজ্যের প্রথম বিজেপি সরকার। গেরুয়া পোশাকে মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে, মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক সহ ৫ জন জয়ী বিজেপি প্রার্থী।

ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেডে আসার পর, হুড খোলা গাড়িতে তুলে নেন দু'জনকে। শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভিড়ের মাঝখান দিয়ে সেই গাড়ি এগিয়ে যায় মঞ্চের দিকে। এরপর মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথবাক্য পাঠ করেই, প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান তিনি। প্রণাম জানান। প্রধানমন্ত্রী জড়িয়ে ধরেন তাঁকে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও প্রণাম জানান পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী।

এরপর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে জানাই আন্তরিক অভিনন্দন। একজন নেতা হিসেবে তিনি এমন এক স্বতন্ত্র ছাপ রেখেছেন, যিনি সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন এবং তাঁদের আশা-আকাঙ্ক্ষাকে অত্যন্ত কাছ থেকে অনুভব করেছেন। তাঁর ফলপ্রসূ ভবিষ্যৎ কার্যকালের জন্য আমার শুভকামনা রইল।

প্রধানমন্ত্রীর এই পোস্টটি রিপোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, আপনার আশীর্বাদ ও দিক নির্দেশনা আমার পথকে আলোকিত করবে এবং একটি 'বিকশিত বাংলা' প্রতিষ্ঠার মাধ্যমে 'বিকশিত ভারত' গড়ে তোলার কাজে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

from india https://ift.tt/wtbXfgT
via IFTTT
0 Comments