Don 3 Row: বলিউডে 'নিষিদ্ধ' হলেন রণবীর সিংহ? আর অভিনয় করতে পারবেন না? যে কারণে জল এতদূর গড়াল…

মুম্বই: অভিনেতা রণবীর সিংহের উপর এবার ‘নিষেধাজ্ঞা’ চাপল। ‘নিষেধাজ্ঞা’ চাপাল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE). সংস্থার ৪ লক্ষেরও বেশি কর্মী রণবীরের সঙ্গে কাজ না করা সিদ্ধান্ত নিয়েছেন। আর তাতেই বিনোদন জগতে রণবীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বলিউডে রণবীর আর কাজ করতে পারবেন কি না, সেই নিয়ে শুরু হয়েছে জলঘোলা। (Ranveer Singh Banned by FWICE)

রণবীরকে নিয়ে বিতর্ক কেন?

বিতর্কের সূত্রপাত Don 3 ছবিটিকে ঘিরে। ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির সঙ্গে ছবিটিতে অভিনয় করার কথা ছিল রণবীরের। সেই মতো টিজ়ারও প্রকাশ করা হয়েছিল। কিন্তু আচমকাই ওই ছবি থেকে সরে দাঁড়ান রণবীর। বলিউড সূত্রে খবর, নিজের চরিত্রটিকে নিয়ে আরও কাটাছেঁড়া করতে চেয়েছিলেন রণবীর। ছবিটিকে ডার্ক, ভায়োলেন্ট করতে চেয়ছিলেন তিনি। কিন্তু পরিচালক ফারহান তাতে রাজি ছিলেন না। (Don 3 Row)

সেই নিয়ে মতপার্থক্যের জেরে ছবি থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর। একেবারে শেষ মুহূর্তে রণবীর সরে দাঁড়ান বলে অভিযোগ। শুটিং শুরু হওয়ার আগে আগে সরে দাঁড়ানোয়, ক্ষতিপূরণবাবদ রণবীরের কাছ থেকে ৪০-৪৫ কোটি টাকা দাবি করে প্রযোজনা সংস্থা Excen Entertainment. অভিযোগ দায়ের করা হয় FWICE-তে। এর পর বার বার নোটিস পাঠানো সত্ত্বেও রণবীর হাজিরা দেননি বলে অভিযোগ। এর পরই তাঁর সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত নেয় FWICE, যা একরকমের নিষেধাজ্ঞাই। রণবীরের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন ৪ লক্ষেরও বেশি কর্মী।

আরও পড়ুন: রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'

FWICE-র নিষেধাজ্ঞায় কতটা ক্ষতি হতে পারে রণবীরের?

FWICE-র এই ‘নিষেধাজ্ঞা’ আসলে অসহযোগিতা, আইনি নিষেধাজ্ঞা নয়। অর্থাৎ FWICE-র সঙ্গে যুক্ত কর্মীদের রণবীরের সঙ্গে কাজ করতে নিষেধ রা হয়েছে। রণবীরের সঙ্গে কোনও রকম শুটিং বা প্রোডাকশনের কাজ করবেন না কর্মীরা। বলিউড FWICE-র উপর নির্ভরশীল। সেই FWICE-র কর্মীরা রণবীরের সঙ্গে কাজ না করার অর্থ রণবীরের আগামী কাজগুলি ক্ষতিগ্রস্ত হবে। তবে এই নিষেধাজ্ঞা সরকার আরোপিত নিষেধাজ্ঞা নয়। ফলে রণবীরের নতুন ছবি সই করার উপর কোনও নিষেধাজ্ঞা নেই। তবে Don 3 নিয়ে সুরাহা না হওয়া পর্যন্ত, নতুন ছবি বা কোনও শুটিং করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে রণবীরকে।

FWICE-র তরফে সোমবার, ২৫ মে রণবীরের উপর ‘নিষেধাজ্ঞা’ চাপানো হয়। ফেডারেশনের দাবি, বার বার তলব করা সত্ত্বেও হাজিরা দেননি রণবীর। ক্ষতিপূরণের প্রশ্নে অনড় Excel Entertainment-ও। তাদের দাবি, প্রি-প্রডাকশনে প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছে তাঁদের। রণবীরকে ওই টাকা মেটাতে হবে।

আরও পড়ুন: প্রজন্মের পর প্রজন্ম আমরা মানুষকে বিনোদন দেওয়া ছাড়া আর কিছু করতে পারিনি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

রণবীরের প্রতিক্রিয়া

FWICE-র সিদ্ধান্তের পর রণবীরের মুখপাত্র একটি বিবৃতি জারি করেছেন। তিনি জানিয়েছেন, পেশাগত মতপার্থক্য লোকচক্ষুর আড়ালেই মিটিয়ে নেওয়ার পক্ষপাতী রণবীর। তিনি বিতর্কের আগুনে ঘি ঢালতে চান না। কেন নীরবতা পালন করছেন রণবীর, তা নিয়ে বলা হয়, ‘Don 3-কে নিয়ে সাম্প্রতিকতম বিতর্কে সচেতন ভাবেই নীরবতা পালন করছেন রণবীর। তাঁর বিশ্বাস, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্কগুলির মর্যাদা প্রাপ্য। প্রাপ্তবয়স্ক মানসিকতা, পারস্পরিক সম্মান বজায় রাখার পক্ষে তিনি। কোনও রকম কল্পনা-জল্পনা, গুজব নিয়ে প্রকাশ্যে মুখ খুলে আরও ইন্ধন জোগানোর প্রয়োজন অনুপভব করেন না রণবীর। তিনি নিজের কাজ এবং প্রতিশ্রুতি পালনের উপর মনোনিবেশ করতে চান’।

FWICE কী বলছে

যদিও FWICE-র দাবি, সাধারণ মতপার্থক্য নয়। এর সঙ্গে হাজার হাজার সিনে-কর্মীর রুটি-রোজগার জড়িয়ে। FWICE-র প্রেসিডেন্ট বিএন তিওয়ালি বলেন, “কোনও ছবির শুটিং শুরু হলে হাজার হাজার কর্মীর কর্মসংস্থান হয়। হঠাৎ করে ছবি বন্ধ হয়ে গেলে জুনিয়র আর্টিস্ট থেকে দৈনিক মজুরির ভিত্তিতে রাজ করা কর্মীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। কেউ ইন্ডাস্ট্রির নিয়মের ঊর্ধ্বে নন। কড়া বার্তার প্রয়োজন ছিল। যত বড় সুপারস্টারই হোননা কেন, কেউ নিয়মের ঊর্ধ্বে নন। ফেডারেশন অসহযোগিতা ঘোষণা করেছে। আমাদের কোনও সদস্য ওঁর সঙ্গে কাজ করবেন না।”

বিগত দিনে পশ্চিমবঙ্গেও ফেডারেশনের সঙ্গে শিল্পীদের টানাপোড়েনের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, পাল্টা অভিযোগে শুটিং বন্ধ থেকেছে একটানা। তবে বলিউডে এমন ঘটনা বেনজির, যেখানে রণবীরের মতো মেগাতারকা, যাঁর দুই ছবি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’-র বক্স অফিসে বাজিমাত করেছে, তাঁর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ কার্যতই বেনজির।

from india https://ift.tt/YwMqJei
via IFTTT

Post a Comment

0 Comments