নয়াদিল্লি: বিদেশ সফর থেকে ফিরেই জরুরি বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করতে চলেছেন। শাসনব্যবস্থা, নিয়ম-নীতি কার্যকর করা নিয়ে আলোচনা হবে সেখানে। চলতি বছরে এই প্রথম মন্ত্রী পরিষদের বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদলও ঘটতে পারে বলে খবর। (Narendra Modi)

বৃহস্পতিবার বিকেল ৫টায় দিল্লির সেবাতীর্থে মন্ত্রী পরিষদের বৈঠক রয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। মন্ত্রিসভায় রদবদল নিয়েই মূলত আলোচনা রয়েছে বলে জানা যাচ্ছে। মন্ত্রিসভার কাজকর্ম নিয়েও আলোচনা হবে সেখানে। পাশাপাশি, বিভিন্ন সরকারি প্রকল্প নিয়েও কথা হবে। (Modi Government Cabinet Reshuffle)

আরও পড়ুন: কলকাতা পুরসভা চালাচ্ছেন কে? ফিরহাদ হাকিমের সঙ্গে দ্বন্দ্ব স্মিতার পান্ডের? পালাবদলের পর এলোমেলো তৃণমূল

আগামী ১০ জুন তৃতীয় মোদি সরকারের বর্ষপূর্তি। গত সপ্তাহেই জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ঘটাতে পারেন মোদি। মন্ত্রীদের পারফর্ম্যান্স পর্যালোচনা করে দেখা হচ্ছিল। দলের সংগঠনের খুঁটিনাটি নিয়েও আলোচনা হয়েছে ইতিমধ্যেই। আজ আলোচনা সেরে ফেলে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে রদবদল ঘটতে পারে বলে খবর।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি দেখে ইতিমধ্যেই দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকতে আবেদন জানিয়েছেন মোদি। জ্বালানি খরচেও রাশ টানতে আর্জি জানিয়েছেন। দেশের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব, জ্বালানির দাম, রফতানি-আমদানি নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। নাগরিকদের যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য মন্ত্রীদের বিশেষ নির্দেশও দিতে পারেন মোদি। আলোচনায় উঠে আসতে পারে, জ্বালানি, কৃষি, সার, উড়ান পরিষেবা।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে যুদ্ধে ২ লক্ষ ৮০ হাজার কোটি খরচ আমেরিকার, খোয়া গিয়েছে ৪২টি যুদ্ধবিমান, হেলিকপ্টার

পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গড়েছে কেন্দ্র। সেই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, নির্মলা সীতারামন, হরদীপ সিংহ পুরী। রাজনাথ জানিয়েছেন, ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজর রয়েছে তাঁদের। অশোধিত তেল হোক বা এলপিজি, আপাতত চিন্তার কোনও কারণ নেই।

এই বৈঠক আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বড় সাফল্য পেয়েছে বিজেপি। বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রথম বার সরকার গড়তে সফল হয়েছে তারা। অসমেও ফের বিজেপি-র প্রত্যাবর্তন ঘটেছে। পুদুচ্চেরীতেও সরকার গড়েছে বিজেপি নেতৃত্বাধীন NDA. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আজ দিল্লি যাচ্ছেন।

from india https://ift.tt/Tyru8IA
via IFTTT
0 Comments