নয়াদিল্লি: মধ্যপ্রদেশের রতলামের পর এবার বিহারের সাসারাম। ফের ট্রেনে আগুন। আজ সকালে সাসারাম স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাটনাগামী ফাস্ট প্যাসেঞ্জারে আগুন লাগে। ট্রেনের কামরায় দাউ দাউ আগুনে গোটা স্টেশন চত্বর জুড়ে তীব্র আতঙ্ক ছড়ায়। ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামেন যাত্রীরা। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিটের জেরে আগুন লাগতে পারে বলে অনুমান।

[yt]https://youtu.be/D_TAD8rMmAs?si=gVl2dXs1fNGqgQ8o[/yt]

আরও পড়ুন, গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা !

গতকাল মধ্যপ্রদেশের রতলামে তিরুঅনন্তপুরম দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের দুটি কামরায় আগুন লাগে। এক্ষেত্রেও সৌভাগ্যক্রমে কোনও প্রাণহানি হয়নি। যদিও ট্রেনটির দুটি কামরাই ভস্মীভূত হয়ে যায়।

from india https://ift.tt/g4nTcNv
via IFTTT
0 Comments