<p>১৬ বছরের কম বয়সীদের জন্য এবার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চলেছে ইংল্যান্ডও। সোমবার এমনই ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। অবশ্য বিষয়টি এখনও পরিকল্পনা স্তরে রয়েছে। এর পাশাপাশি গেমিং ও লাইভ-স্ট্রিমিং পরিষেবার ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে, কোন প্ল্যাটফর্ম নিষেধ করা হবে তা এখনও জানাননি স্টার্মার। পরের বছরেই গোড়ার দিকে এই বিষয়টি লাগু করার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের।</p>
<p>স্টার্মার বলেন, "আমার কাছে এটা স্পষ্ট যে সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত।" তবে তিনি স্বীকার করেন যে, এই নীতি বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি যুক্তি দেন যে, বড় প্রযুক্তি কোম্পানিগুলির প্রভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব সরকারের রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংযোজন, "অনলাইনে শিশুদের কীভাবে নিরাপদ রাখা যায়, তা আমাদের সময়ের অন্যতম বড় একটি বিতর্কের বিষয়। এটি এমন একটি সিদ্ধান্ত যা নির্ধারণ করবে আমরা কার পক্ষে—সারা দেশের পরিবারগুলোর, নাকি এমন এক বিদ্যমান ব্যবস্থার যা আর কাজ করছে না।"</p>
<p>বিশ্বের বিভিন্ন প্রান্তে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একাধিক বিধিনিষেধ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হলে তাদের মনঃসংযোগ বৃদ্ধি পাবে এবং অন্যান্যদের সঙ্গে সহজভাবে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে ওই বয়সী ছেলেমেয়েরা। এর পাশাপাশি এও বলা হয়েছে যে, ১৬ বছর বয়সে আচমকা সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত হলে তার কুপ্রভাব শিশুমনে পড়তে পারে যা সুখকর অভিজ্ঞতা নাও হতে পারে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য আগেই নিষিদ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া।</p>
<p>এনিয়ে গত মার্চ মাসেই বড় সিদ্ধান্ত নিয়েছিল কর্নাটক সরকার। কিশোর কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় মন দেওয়ার ফলে হারাচ্ছে পড়াশোনার উপর ফোকাস, ফিকে হচ্ছে সামাজিক জীবন, এই অভিযোগ বহু মানুষের। এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কর্নাটকের সরকার। বড় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা এদেশে সবচেয়ে বেশি। এদের মধ্যে রয়েছে বহু বহু অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরী। তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয় কর্নাটক সরকার। প্রসঙ্গত, শিশুদের সোশ্যাল মিডিয়ার প্রতি ক্রমবর্ধমান আসক্তি এবং অবাধ ইন্টারনেট ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বব্যাপী । গত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে। </p>
from india https://ift.tt/eW1lZRo
via IFTTT
0 Comments