Delhi Assault Case: মেয়েদের নিরাপত্তায় প্রশ্ন, দিল্লির কলেজে আপাতত অনলাইন ক্লাস, পর পর ধর্ষণ, এনকাউন্টার ঘিরে উদ্বেগ বাড়ছে

নয়াদিল্লি: রাজধানীতে পর পর ধর্ষণের ঘটনা। সেই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত দিল্লির লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনের। আপাতত অনলাইন ক্লাস হবে বলে ঠিক হয়েছে। কলেজের কাছের একটি পার্কে সম্প্রতি ১৭ বছরের তরুণীকে গণধর্ষণ করা হয়। আর তার পরই পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অনলাইন ক্লাস করানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (Lady Shri Ram College Online Classes)

মঙ্গলবার থেকে লেডি শ্রীরাম কলেজের নিয়মিত ক্লাসগুলি বাতিল করা হয়েছে। বুধবার থেকে সেখানে অনলাইন ক্লাস নেওয়া হবে। রাজধানী বলে নয়, দেশের এমন ঘটনা বেনজিক বলেই মনে করছেন পড়ুয়াদের একাংশ। রাজধানীতে মেয়েদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনায়। (Delhi Assault Case)

আরও পড়ুন: রাতভর রুদ্ধশ্বাস নাটক, স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পণবন্দি সন্তানকেও হত্যা, শেষে পুলিশের এনকাউন্টারে খতম যুবক

সোমবার সন্ধেয় কালকাজীর কাছে আস্থাকুঞ্জ পার্কে ১৭ বছরের কিশোরীকে তিন জন মিলে গণধর্ষণ করে। ওই জায়গা থেকে লেডি শ্রীরাম কলেজের দূরত্ব মেরেকেটে দু’কিলোমিটার। ঘটনার পর থেকেই পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ আতঙ্কে ভুগছিলেন বলে জানা গিয়েছে। তাই সবদিক ভাবনা চিন্তা করে অনলাইন ক্লাস করানোর সিদ্ধান্ত।

লেডি শ্রীরাম কলেজের অধ্যাক্ষা কণিকা কে আহুজা বলেন, “দুর্ভাগ্যজনক ওই ঘটনার কথা জানার পর ক্লাস বাতিল করেছি আমরা। মেয়েদের সুরক্ষা, নিরাপত্তা এবং কল্যাণ আমাদের কাছে অগ্রাধিকার পায়। ফ্যাকাল্টির সব সদস্য, কলেজের কাউন্সেলরদের জানানো হয়েছে। সবরকম ভাবে সহযোগিতা করতে বলা হয়েছে পড়ুয়াদের সঙ্গে।”

আরও পড়ুন: বিজেপি-র ২ বিধায়কের মধ্য়ে বাক-বিতণ্ডা, বৈঠক চলাকালীন হঠাৎ ছন্দপতন, ‘ভয় আউট ভরসা ইন করতে পারিনি’, মানলেন মন্ত্রী শারদ্বত

পার্কে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একজন পালানোর চেষ্টা করছিল বলে জানা যায়। তাকে লক্ষ্য় করে গুলি ছোড়ে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তই প্রথম গুলি চালাতে শুরু করে। হেড কনস্টেবলের বুলেটপ্রুফ জ্যাকেটে গুলি  লাগে। এর পর আত্মরক্ষায় দু'রাউন্ড গুলি চালায় পুলিশ। অভিযুক্তের ডান পায়ে গুলি লাগে।

তবে শুধুমাত্র কালকাজীর ঘটনাই নয়, চলতি সেপ্টেম্বর মাসেই স্বরূপ নগরে ১৬ বছরের মেয়ের দেহ উদ্ধার হয়। চারজন মিলে গণধর্ষণ ও খুন করে তাকে। একটি মাঠ থেকে মেয়েটির দেহ উদ্ধার হয়। কুকুরে তার দেহের কিছুটা অংশ খেয়েও ফেলেছিল বলে জানা যায়। ধৃত চার জনের মধ্যে তিন জন ছিল নাবালক।

সদর বাজারে আবার ১০ বছরের এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে খবর সামনে আসে। এমনকি ১২ বছর বয়সি এক বালককে যৌন নির্যাতনের খবর সামনে এসেছে। চার জন মিলে তার উপর নির্যাতন চালায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

from india https://ift.tt/Cmvaqde
via IFTTT

Post a Comment

0 Comments

Uttar Pradesh News: স্কুলের সামনে বিসর্জনের শোভাযাত্রা, তারস্বরে বাজছিল DJ, হঠাৎ লুটিয়ে পড়ল ছাত্রী, পরক্ষণেই মৃত্যু