Shiv Sena Dispute Case: ‘দলকে ভোট দেন মানুষ, প্রতিনিধিকে নয়’, শিবসেনার নাম ও প্রতীকদ্বন্দ্বে গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: দেশের রাজনীতিতে ঘোড়া কেনাবেচা নিয়ে চর্চা তুঙ্গে। সাংসদ-বিধায়ক ভাঙানো, সরকার ফেলে দেওয়ার পর দলচুরি এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে বলে অভিয়োগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আর সেই আবহে দুই শিবসেনার দ্বন্দ্ব নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শুধুমাত্র সংখ্যার জোরে কোনও রাজনৈতিক দলের নাম এবং প্রতীকচিহ্ন নিয়ে বিরোধের নিষ্পত্তি হতে পারে কি না, প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। (Supreme Court on Shiv Sena Dispute)
শিবসেনা, NCP-র পর খান খান হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া তৃণমূলও। ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটি এবং ঘাসের উপর জোড়াফুল চিহ্নটি আপাতত ফ্রিজ় করেছে নির্বাচন কমিশন। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই বৃহস্পতিবার উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের শিবসেনার প্রতীকচিহ্ন নিয়ে মামলার শুনানি চলছিল। একনাথ শিন্ডের শিবসেনার হাতে তির-ধনুক প্রতীকচিহ্নটি তুলে দিয়েছিল কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উদ্ধব ঠাকরের শিবসেনা। (Shiv Sena Dispute Case)
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি চলছিল সেই নিয়ে। সেখানে বিচারপতি বাগচি নিজের পর্যবেক্ষণে জানান, রাজনৈতিক দলের স্বীকৃতি প্রাপ্তির ক্ষেত্রে নির্বাচনী ফলাফল বা সংখ্যা প্রাসঙ্গিক। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিরা রাজনৈতিক আনুগত্য পরিবর্তন করলে প্রশ্ন ওঠে। বিচারপতি বাগচি বলেন, “বর্তমানে দলকে ভোট দেন ভোটাররা, প্রতিনিধিকে নয়।”
আরও পড়ুন: ৫ লক্ষ ৭৬ হাজার কোটি টাকায় ইলন মাস্ককে স্টার্টআপ বিক্রি করলেন ভারতীয় বংশোদ্ভূত যুবক, মাত্র ২৫ বছর বয়সে
একটি দল থেকে জয়ী হওয়ার পর কোনও নির্বাচিত জনপ্রতিনিধি যদি অন্য দলে যোগ দেন, সেক্ষেত্রে ভোটবাক্সে জমা পড়া ভোটগুলি আদৌ তাঁর বা তাঁর নতুন দলের প্রাপ্ত ভোট বলে গণ্য করা যায় কি না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি বাগচি। তাঁর বক্তব্য ছিল, “এটা কি সঠিক প্রতিফলন? সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখা হয়নি।” বিচারপতি বাগচি জানান, বিচার-বিবেচনা সংক্রান্ত কমিশনের যে ক্ষমতা রয়েছে, তার উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবে না আদালত। বরং কমিশন বিচারবিভাগীয় পর্যালোচনার মাধ্যমে দেখা যেতে পারে সবকিছু বিবেচনা করে দেখা হয়েছে কি না। বিচারপতি বাগচি জানান, সিদ্ধান্ত ভুল একবারও বলছেন না তিনি। সমস্ত বিকল্প খতিয়ে দেখা হয়েছে কি না, এখানে সেটাই মূল প্রশ্ন।
Voters vote for party, not representative: Supreme Court questions legislative majority test in Shiv Sena dispute
— Bar and Bench (@barandbench) <a href="https://ift.tt/RFxJTgz 17, 2026
শিন্ডে শিবিরের তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী নীরজ কিষাণ কৌল। বিধানসভার সদস্যসংখ্যা বা বিধায়ক সংখ্যার নিরিখে সিদ্ধান্তের বিষয়টি সমর্থন করেন তিনি। যুক্তি দেন যে, শুধুমাত্র বিধায়কদের সংখ্যাই নয়, তাঁদের প্রাপ্ত ভোট, ভোট-শেয়ার, সংসদ ও মহারাষ্ট্র বিধানসভা-দুই ক্ষেত্রে প্রতিপক্ষ গোষ্ঠীর শক্তিও বিবেচনা করে দেখা হয়েছে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে শিবসেনার যে ৫৫ জন জয়ী হন, তার মধ্যে শিন্ডে শিবিরের ৪০ জন বিধায়ক ৭৬ শতাংশ ভোট পেয়েছিলেন। দলের ১৮ জন সাংসদের মধ্যে শিন্ডে শিবিরের ১৩ জন সাংসদের প্রাপ্ত ভোটের হার ছিল ৭৩ শতাংশ। সুভাষ দেসাই মামলায় সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের পদ্ধতি নিষিদ্ধ করা হয়নি, এমনতি বিধায়কের পদ খারিজের বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও তেমন নির্দেশ আসেনি বলে আদালতে তুলে ধরেন আইনজীবী নীরজ। তিনি জানান, ওই মামলায় বলা হয়েছিল, এই ধরনের পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের পদ্ধতি কিছুটা কম কার্যকর হতে পারে।
এতে বিচারপতি বাগচি জানান, সদস্যপদ বাতিলের প্রক্রিয়াকে অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন কমিশন যখন দলীয় প্রতীক সংক্রান্ত বিরোধ নিয়ে সিদ্ধান্তগ্রহণ করে, সেই সময় সুভাষ দেসাই মামলার রায় আসেনি বলে জানান তিনি। আগামী  সপ্তাহেও মামলার শুনানি চলবে।
Kaul: If the legislative majority test is not appropriate, then they don't stop at mere numbers in the Assembly. They go to vote shares, votes polled, Parliament, Assembly, and then come to this conclusion.
Is that a decision which the Court would say is riddled with perversity,…
— Bar and Bench (@barandbench) <a href="https://ift.tt/IFuPryH 17, 2026
আরও পড়ুন: মহাকাশে যুদ্ধের মহড়া? 'মিলিটারি স্যাটেলাইট' পাঠাল রাশিয়া, আমেরিকা পৃথিবীর কক্ষপথে অস্ত্রশস্ত্র মজুতের কথা জানানোর পরই
২০২২ সালে দু’টুকরো হয়ে যায় শিবসেনা। এর পর শিবসেনা নাম এবং প্রতীক চেয়ে কমিশনের দ্বারস্থ হন শিন্ডে। সেই সময় সাংগঠনিক শক্তির চেয়ে বিধায়ক এবং সাংসদদের সমর্থনের উপর জোর দেয় কমিশন। তারা জানায়, সাংগঠনিক শক্তি যাচাই করে কোনও রকম সন্তোষজনক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি তারা। কারণ দলের সর্বশেষ গঠনতন্ত্রের নথি ছিল না তাদের কাছে। সংগঠনের শক্তি নিয়ে দুই তরফে যে সব দাবি তুলে ধরা হয়, তা অসামঞ্জস্যপূর্ণ ছিল। তাই বিধায়ক-সাংসদের সংখ্যাগরিষ্ঠতাকেই মাপকাঠি হিসেবে ধরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখা গিয়েছে, উদ্ধব-শিবিরে যেখানে ১৫ জন বিধায়ক রয়েছেন, সেখানে শিন্ডে-শিবিরে রয়েছেন ৪০ জন বিধায়ক। একই ভাবে উদ্ধব-শিবিরে পাঁচ জন সাংসদ রয়েছেন, ১৩ জন সাংসদ শিন্ডে শিবিরে। তাই শিবসেনা নাম এবং তির-ধনুক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে শিন্ডে শিবিরকে। কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছে উদ্ধব-শিবির।
from india https://ift.tt/rh6MZtP
via IFTTT
Post a Comment
0 Comments
Bombay IIT Student Death: 'জাত তুলে গালাগাল, তাও আবার ডিরেক্টরের নির্দেশে', গুরুতর অভিযোগ IIT বম্বের মৃত ছাত্রের বাবার