Bhagwant Mann : বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মানকে ৫০ হাজার টাকা জরিমানা, ৩ ঘণ্টা আটকে রাখার অভিযোগ AAP-এর

নয়াদিল্লি : দিল্লি বিমানবন্দরে থামিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। শুধু তা-ই নয়, বিমানবন্দরে তাঁকে তিন ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। এনিয়ে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা দেওয়া হয়েছে দলের তরফে।

সেখানে আপ-এর পাঞ্জাবের মিডিয়া ইন-চার্জ বলতেজ পান্নু অভিযোগ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে এবং রাতে দিল্লি বিমানবন্দরে তাঁকে "তিন ঘণ্টার জন্য আটকে রাখা হয়।" পান্নু দাবি করেন যে, মানকে বিমানবন্দরে থামানো হয়েছে কারণ তিনি আদালতের নির্দেশে প্যারিস গিয়েছিলেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী তাঁকে ভারত থেকে যাওয়া আটকানোর চেষ্টা করা সত্ত্বেও, আদালতের নির্দেশে তিনি প্যারিসে যাওয়ায় বিমানবন্দরে থামানো হয় তাঁকে।

তিনি অভিযোগ করেন যে, কেন্দ্র পাঞ্জাবিদের অপমান করার কোনও সুযোগই হাতছাড়া করে না। এখন পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে অন্তত চারবার বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। তবে এবার তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে প্যারিসে গিয়েছেন। পান্নু বলেন, "তিনি (মান) পাঞ্জাবের বিখ্যাত পণ্যগুলিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ্য উৎসবে তুলে ধরার জন্য সেখানে গিয়েছিলেন। হাইকোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল যে, মান-কে যেন তাঁর প্রাপ্য প্রোটোকল দেওয়া হয় ; কিন্তু কেন্দ্রের উদ্দেশ্য এতটাই খারাপ ছিল যে, প্যারিসে নিযুক্ত কনসাল জেনারেলও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেননি।"

ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਜੀ ਕੋਈ ਮੌਕਾ ਨਹੀਂ ਜਾਣ ਦਿੰਦੇ ਜਦੋਂ ਪੰਜਾਬੀਆਂ ਨੂੰ ਬੇਇੱਜ਼ਤ ਨਾ ਕਰਨ ਦਿੱਲੀ ਏਅਰਪੋਰਟ ਤੇ ਮੁੱਖ ਮੰਤਰੀ ਭਗਵੰਤ ਮਾਨ ਜੀ ਨੂੰ ਰਾਤ ਤਿੰਨ ਘੰਟੇ ਇਸੇ ਖਿੱਝ ਤਹਿਤ ਰੋਕੀ ਰੱਖਿਆ ਕਿ ਉਹ ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਜੀ ਦੇ ਰੋਕਣ ਦੇ ਬਾਵਜ਼ੂਦ ਅਦਾਲਤੀ ਹੁਕਮ ਨਾਲ ਪੈਰਿਸ ਕਿਉਂ ਗਏ? ਅਤੇ ਉਨਾਂ ਦੇ ਉੱਥੋਂ ਜਾਣ ਦੇ ਬਾਅਦ 50 ਹਜ਼ਾਰ ਦਾ ਚਲਾਣ ਬਣਾ ਦਿੱਤਾ
— Baltej Pannu (@BaltejPannu) <a href="https://ift.tt/KICg7An 20, 2026

তিনি দাবি করেন যে, মানকে এই অজুহাতে অপেক্ষা করানো হয়েছিল যে তাঁর মালপত্র "তখনও আসছিল" এবং "তখনও পরীক্ষা করা হচ্ছিল"।

তিনি বলেন, "তিন ঘণ্টা পর, যখন মানকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হল এবং তিনি একটি গাড়িতে নিজের মালপত্র তুলে রওনা হওয়ার ঠিক আগের মুহূর্তে, আধিকারিকরা দৌড়ে তাঁর কাছে এলেন এবং বললেন যে তাঁরা 'উপর মহল থেকে প্রচণ্ড চাপের' মুখে রয়েছেন। এরপর তাঁরা ৫০,০০০ টাকার একটি চালান জারি করলেন। আধিকারিকরা নিজেরাই স্বীকার করেছেন যে তাঁরা চাপের মুখে ছিলেন, যা প্রমাণ করে যে পুরো ঘটনাটি ওপরমহলের নির্দেশে ঘটানো হয়েছিল।"

from india https://ift.tt/jdlI9RH
via IFTTT

Post a Comment

0 Comments

Cockroach Janta Party : জেল থেকে মুক্তি পেতেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত ককরোচ জনতা পার্টির সৌরভ-আশুতোষের