Delivery Boy Death: 'নিতে হলে নাও, নাহলে যাও', ছেঁড়া ১০ টাকার নোট নিয়ে ডেলিভারি বয়ের সঙ্গে ঝামেলা, কী ঘটল তারপর ?

Delivery Boy Death: ছেঁড়া ১০ টাকার নোট নিয়ে শুরু হয়েছিল ঝামেলা। আর তার জেরেই ২৪ বছরের একটি ডেলিভারি কর্মীকে চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। এই ঘটনার প্রভাবেই ওই তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম সমীর হুসেন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। গত ৪ অক্টোবর পূর্ব দিল্লির বিনোদ নগরে একটি ছেঁড়া ১০ টাকার নোট নিয়ে ঝামেলা শুরু হয়েছিল ওই ডেলিভারি কর্মীর সঙ্গে আরও ২ জনের। এই ঘটনায় দিল্লি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। হুসেনের সঙ্গে যেদিন এই ঘটনা ঘটেছিল, তার ২ সপ্তাহ পরে এই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর

সমীর হুসেন জানিয়েছিলেন এক বয়স্ক গ্রাহকের বাড়িতে কফি ডেলিভারি দেওয়ার কথা ছিল তাঁর। তদন্ত চলাকালীন সমীরের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে যে সেদিন রাতে কী কী ঘটেছিল তার বিবরণ দিয়েছেন সমীর নামের ওই ডেলিভারি বয়। সমীর জানান যে, গ্রাহকের বাড়িতে কফি দেওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট তাঁকে অপেক্ষা করতে হয় কারণ গ্রাহক টাকা গোছাচ্ছিলেন। টাকা জোগাড় করে গুছিয়ে যখন বয়স্ক গ্রাহক সমীরের হাতে দেন তখন দেখা যায় একটি ১০ টাকার ছেঁড়া নোট সেখানে রয়েছে। স্বভাবতই সেই টাকা নিতে অস্বীকার করেন সমীর। গ্রাহককে তিনি প্রশ্নও করেন যে, যদি ঠিকমতো টাকা দিতে না পারেন, তাহলে কেন কফির অর্ডার দিয়েছিলেন। অভিযোগ, এরপরেই সমীরকে ওই বয়স্ক গ্রাহক বলেন, 'নিতে হলে নাও, নাহলে যাও'। সমীরের অভিযোগ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন ওই গ্রাহক।

সমীর হুসেন নামের ডেলিভারি কর্মীর আরও অভিযোগ, এরপর আরেকন লোক এসে তাঁকে অনেকবার চড়-থাপ্পড় মারেন। এমনকী সমীরের মধ্যবিত্ত শ্রেণি নিয়েও ব্যঙ্গ-বিদ্রূপ করেন ওই ব্যক্তি। এরপর রাতেই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন সমীর। অভিযোগ জানান যে, ২ ব্যক্তি তাঁকে যথেষ্ট পরিমাণে হেনস্থা করেছেন। সমীর পুলিশকে জানান যে, কফি ডেলিভারি দেওয়ার পর পেমেন্ট করার সময় টাকা দেওয়া নিয়ে, ছেঁড়া নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। তবে পরের দিন সমীর হুসেনের ব্যাপারে এক অদ্ভুত খবর পায় পুলিশ। তারা জানতে পারে যে বিষাক্ত কিছু খেয়ে নিয়েছেন ওই ডেলিভারি কর্মী। এরপর তাঁকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ঘটেছিল ৪ অক্টোবর। আর ৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হন সমীর। চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। ২০ অক্টোবর হাসপাতালেই মৃত্যু হয় ওই যুবকের।

from india https://ift.tt/bHuyKnt
via IFTTT

Post a Comment

0 Comments