Guwahati Hotel Shootout: গুয়াহাটির হোটেলে ভরসন্ধ্যায় আচমকা কেন চলেছিল গুলি ? মূল অভিযুক্ত গ্রেফতার, কী জানাল পুলিশ

<p class="story_para_0">গুয়াহাটি : গুয়াহাটির একটি হোটেলে সোমবার সন্ধ্যায় ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। গুলি চলেছে ওই হোটেলে এবং তার জেরে ৫ জনের মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। কোথাও দেখা যাচ্ছে, সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন কয়েকজন। কোথাও দেখা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালাচ্ছে আততায়ী। লুটিয়ে পড়ছেন আক্রান্ত। কিন্তু কেন গুলি চলেছিল গুয়াহাটির ওই হোটেলে? হোটেল মালিকের সঙ্গে হোটেল লিজ নেওয়া এক ব্যক্তির বচসার থেকেই গুলি চলেছে গুয়াহাটির ওই হোটেলে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। যে ৫ জনের মৃত্যু হয়েছে জানা গিয়েছে তাঁদের নাম-পরিচয়।&nbsp;</p> <p class="story_para_0">হোটেল মালিক হেলেনা ভরালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, দেবর্ষির স্ত্রী রিনিকা এবং ওই পরিবারের আরও ১ সদস্যের মৃত্যু হয়েছে, যাঁর নাম নারায়ণ দাস। হেলেনার ভাই ভূদেব ভরালিরও মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, হোটেলের রিসেপশন এলাকায় চারজনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। বাকি আরও ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেল মালিকের সঙ্গে ৫ বছরের লিজ-চুক্তি হয়েছিল অভিযুক্ত ব্যক্তির, যে গুলি চালিয়েছে। তার নাম ঘনকান্ত গগৈ। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১০ সেপ্টেম্বর মাসে এই চুক্তি করা হয় এবং প্রতি মাসের ভাড়া ঠিক হয় ১.৮ লক্ষ টাকা।&nbsp;</p> <p class="story_para_3">এই হোটেলের কিছু মেরামত করান লিজ নেওয়া ব্যক্তি। এরপর হোটেলের কিছু এলাকা ব্যবহার করা এবং কয়েকটি পরিষেবা ব্যবহার করা নিয়ে মালিকের সঙ্গে মতবিরোধ হয় তার। এমনটাই বিবৃতিতে জানিয়েছে পুলিশ। গত ২৬ অক্টোবর দু'পক্ষের মধ্যে একটি মিটিং হওয়ার কথা ছিল সমস্যার সমাধানের জন্য। পুলিশ সূত্রে খবর, ওই মিটিং চলাকালীনই হোটেল মালিক এবং লিজ নেওয়ার ব্যক্তির মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। অল্প সময়ের মধ্যেই মুখের কথাকাটি হাতাহাতিতে পরিণত হয়। বচসা এতটাই বেড়ে যায়, পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। উত্তেজনার পারদ এতটাই চড়ে যায় হোটেল লিজ নেওয়া ব্যক্তি মালিকপক্ষের ৬ জনের উপর আচমকা গুলি চালিয়ে দেয়।&nbsp;</p> <p class="story_para_3">এই ঘটনায় অভিযুক্ত গগৈকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে, সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার তদন্তে জন্য অসম পুলিশ একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে। এছাড়াও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। সিআইডি- র তরফে ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করা হয়েছে।&nbsp;</p>

from india https://ift.tt/7CbgVFm
via IFTTT

Post a Comment

0 Comments

Guwahati Hotel Shootout: গুয়াহাটির হোটেলে ভরসন্ধ্যায় আচমকা কেন চলেছিল গুলি ? মূল অভিযুক্ত গ্রেফতার, কী জানাল পুলিশ