নয়াদিল্লি: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালীন মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, শ্লীলতাহানির অভিযোগ। সরাসরি দিল্লি পুলিশ, ACP বিবেক ভগতের দিকে আঙুল ওঠে গোটা ঘটনায়। সেই নিয়ে টানাপোড়েনের জেরে ACP ভগতের প্রোমোশন আপাতত স্থগিত হয়ে গেল। অভিযোগ-অনুযোগের মধ্যেই পদোন্নতি হয় ACP ভগতের। ACP থেকে তাঁকে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার করে দিল্লির স্বরাষ্ট্র দফতর। বিতর্কের মধ্যে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হল। (ACP Vivek Bhagat)

SIR-এ অনিয়মের অভিযোগে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠছে। মুম্বইয়ের পাশাপাশি, দিল্লির যন্তরমন্তরেও দফায় দফায় প্রতিবাদ, আন্দোলন চোখে পড়ে। সেখানেই মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তিন মহিলা সাংবাদিকও একই অভিযোগ তোলেন। এক মহিলা সাংবাদিক সরাসরি ACP ভগতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই আবহেই ACP ভগতের পদোন্নতি নিয়ে প্রশ্ন ওঠে। (Jantar Mantar Allegations)

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য বিশেষ ডেটিং অ্যাপ, জন্মহারে পতন ঘিরে উদ্বেগ, নড়েচড়ে বসল সিঙ্গাপুর সরকার

শেষ পর্যন্ত সোমবার ACP ভগতের পদোন্নতি স্থগিত হয়ে যায়। দিল্লি সরকারের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে, তিনি এখন দায়িত্ব নেবেন না বলে ACP ভগৎই জানিয়েছেন। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন দায়িত্ব নেবেন না তিনি। তাই ACP ভগতের পদোন্নতির নির্দেশ আপাতত সংশোধন করা হচ্ছে। তবে অন্য অফিসারদের পদোন্নতি আটকাচ্ছে না।

বিতর্কের জেরেই কি তাহলে পদোন্নতি আটকে গেল ACP ভগতের? দিল্লি পুলিশ যদিও এই দাবি মানছে না। তাদের দাবি, অনেক আগেই পদোন্নতির আর্জি গিয়েছিল। তখনও যন্তরমন্তরে আন্দোলন শুরু হয়নি। তবো গোটা ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। কারণ মহিলা সাংবাদিক জানিয়েছেন, AISA-র লোকজনকে যখন আটক করছিলেন, তিনি গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে গিয়েছিলেন। সেই সময় অশ্লীল ভাবে তাঁকে স্পর্শ করেন ACP ভগৎ। পরে ঠেলে সরিয়ে দেন একপাশে। ওই মহিলা সাংবাদিকের দাবি, অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ তা গ্রহণ করছিল না। থানার বাইরে বিক্ষোভ শুরু হলে অভিযোগটি নেওয়া হয়।

আরও পড়ুন: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ

সংসদভবন থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা সাংবাদিক। তাঁর অভিযোগটি গৃহীত হলেও, এখনও পর্যন্ত কোনও FIR দায়ের হয়নি। দিল্লি পুলিশ জানিয়েছে, আরও দুই মহিলা সাংবাদিক অভিযোগ জানিয়েছেন। সেগুলি অপরাধদমন শাখাকে পাঠিয়ে দেওয়া হয়েছে নিরপেক্ষ তদন্তের জন্য। ACP ভগৎ এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি।

from india https://ift.tt/y9sbRqU
via IFTTT
0 Comments