Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত
সেকেন্দ্রাবাদ : দেরিতে অর্ডার নিয়ে পৌঁছেছেন ডেলিভারি বয়। ঠিকানা নিয়েও হয়েছিল সমস্যা। অভিযোগ, তার জেরেই মারধর করা হয়েছে ওই ডেলিভারি বয়কে। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে সেকেন্দ্রাবাদে। ফুড ডেলিভারি বয়ের অভিযোগ, গ্রাহকের বাড়িতে অর্ডার নিয়ে পৌঁছে যাওয়ার পর তাঁকে ফোন করে বলা হয়, অন্যত্র যেতে হবে, কারণ গ্রাহক বাড়িতে নেই। এমন অনুরোধ রাখতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন ডেলিভারি বয়। গ্রাহককে তিনি বলেন যে, গ্রাহক যখন ডেলিভারির জন্য দেওয়া ঠিকনায় আসবেন, তখন তাঁকে জানাতে, তাহলে তিনি গিয়ে ডেলিভারি দিয়ে আসবেন। অভিযোগ, এরপর যখন ওই গ্রাহকের বাড়িতে খাবার নিয়ে পৌঁছন ডেলিভারি বয়, তখন তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।
জানা গিয়েছে, অভিযোগকারী ডেলিভারি বয়ের নাম আশিস। বয়স ২৪ বছর। বছর ৩৫- এর অজয় কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। সেকেন্দ্রাবাদের কারখানা এলাকায় ওই ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু খাবার নিয়ে ডেলিভারি বয় আশিস যখন সেখানে পৌঁছে যান, তখন তাঁকে ফোন করে অজয় জানান যে, তিনি বাড়িতে নেই। অন্য একটি ঠিকানা দিয়ে আশিসকে তিনি বলেন খাবার পৌঁছে দিতে। আশিস জানিয়ে দেন তিনি যেতে পারবেন না। বরং অজয় আগের দেওয়া ঠিকানায় ফিরলে তাঁকে যেন ফোন করে জানিয়ে দেন। তাহলে আশিস খাবার পৌঁছে দিয়ে আসবেন। অভিযোগ, এই নিয়ে ফোনেই একপ্রস্থ বচসা হয় আশিস এবং অজয়ের মধ্যে।
What kind of people are you? In #Vasavinagar, #Secunderabad Cantonment, a delivery boy was brutally beaten up for arriving late with an order. Even though he explained that the delay was caused by an incorrect location pin, the couple refused to understand; instead, they indiscriminately attacked him, demanding to know why he was late. When he tried to escape, they chased him down, knocked him to the ground, and thrashed him mercilessly. Why do they hold delivery personnel in such low regard? Do they think of them as bonded laborers? Why do some people lash out with such arrogance at those who work for a living? Would you die if a food delivery was slightly delayed? You could have cancelled the order or lodged a complaint with Zomato—but what gives you the right to beat a fellow human being? Just imagine how it would feel if that person hit you back. Treat people like human beings. —
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আশিসকে মারধরের সময়ের ছবি। সেখানে দেখা গিয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে আশিসকে। লাঠি জাতীয় কিছু একটা জিনিস দিয়ে মারধরও করা হয়েছে তাঁকে। অনুমান, এর জেরেই মাথায় চোট পান আশিস। তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আশিসের সঙ্গে এই ঘটনা ঘটার পর থানার সামনে জড়ো হন আশপাশের আরও অনেক ডেলিভারি বয় এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা। এই ঘটনায় জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
from india https://ift.tt/EJYbynH
via IFTTT
Post a Comment
0 Comments
Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত