Gujarat News: বাবার হাতেই বারংবার 'যৌন হেনস্থার' শিকার, নগ্ন ছবি তুলত মা, নাবালিকার মারাত্মক অভিযোগ

গুজরাত : বাবার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছে এক নাবালিকা। ১৪ বছরের মেয়েটির অভিযোগ, বারংবার তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে নিজেরই বাবার হাতে। এখানেই শেষ নয়। নাবালিকার আরও অভিযোগ, একটি ছেলের সঙ্গে কথা বলার 'অপরাধে' তাকে বাড়িতে আটকে রেখেছিল তার বাবা। মায়ের বিরুদ্ধেও সাংঘাতিক অভিযোগ করেছে কিশোরী। মেয়েটির অভিযোগ, বাবা যখন তাকে যৌন হেনস্থা করত, সেই সময় তার নগ্ন ছবি তুলে রাখত মা। ভয়ঙ্কর এই ঘটনার এই অভিযোগ এসেছে গুজরাত থেকে। ওই দম্পতির বিরুদ্ধে পকসো আইনে (Protection of Children from Sexual Offences - POCSO) মামলা রুজু হয়েছে। লাগু হয়েছে আরও অনেক ধারা।

গুজরাতের কচ্ছ জেলার অঞ্জর এলাকা থেকে এসেছে এই অভিযোগ। মা-বাবা এবং আরও ৩ বোনের সঙ্গে এখানেই থাকে অভিযোগকারিণী নাবালিকা। ইন্ডিয়া টুডে- র প্রতিবেদন অনুসারে অন্য রাজ্য থেকে এসেছে এই পরিবার। বিগত ৬ বছর ধরে তারা রয়েছে সেখানে। পুলিশকে নাবালিকা জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ফোনে এক ছেলে বন্ধুর সঙ্গে কথা বলেছিল সে। ওই ছেলেটি থাকে আগ্রায়। ফোনে কথা বলার সময় দেখতে পায় নাবালিকার মা এবং তাকে প্রশ্ন করে যে কার সঙ্গে সে কথা বলছিল। পুলিশকে অভিযোগ করার সময় নাবালিকা জানিয়েছে, তার বাবা কাজ থেকে বাড়ি ফেরার পর মা তাকে সবটা জানায়। নাবালিকার কথায়, তার মা, বাবাকে বলেছিল সে একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এবং তার সঙ্গে ফোনে কথা বলে।

যন্তর মন্তরে মহিলা সাংবাদিকের 'যৌন হেনস্থা'- র অভিযোগ যে পুলিশকর্তার বিরুদ্ধে, পদোন্নতি হল তাঁর

নাবালিকার অভিযোগ, মায়ের কথা শুনে সাংঘাতিক রেগে যায় তার বাবা। মেয়েকে ঘরে আটকে রাখে। এমনকী মেয়েটিকে খাবার খেতে দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি, উল্টে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে ঘণ্টার পর ঘণ্টা ধরে, এমন অভিযোগও জানিয়েছে নাবালিকা। তার আরও অভিযোগ, ওই ঘটনার পর থেকে নিজের বাড়িতেই, মায়ের উপস্থিতিতে একাধিকবার তাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে বাবার হাতে। পুলিশকে অভিযোগ করে নাবালিকা জানিয়েছে, ওই ঘটনার পর থেকে তাকে বাড়িতে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, বারবার তাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। ২০ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর - এই দু'দিন তার উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ওই নাবালিকা।

from india https://ift.tt/XwQ3Rl2
via IFTTT

Post a Comment

0 Comments

Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত