Viral Video: শপিং মল থেকে ঘি-সাদা তেল চুরির অভিযোগ, হাতেনাতে পাকড়াও মহিলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নয়ডা : শপিং মল থেকে ঘি এবং সাদা তেল চুরি করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। আর এই চুরি করার সময়েই একেবারে হাতেনাতে তাঁকে পাকড়াও করেছেন শপিং মলের নিরাপত্তারক্ষীরা। নয়ডার বিখ্যাত ডিএলএফ মলে ঘটেছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। আর তা দেখে নানা রকমের প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কেউ বলছেন, মহিলাকে প্রাথমিক ভাবে দেখে মনে হয় না এভাবে শপিং মল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস চুরি করার কোনও দরকার তাঁর রয়েছে। তাহলে কেন এমন কাণ্ড ঘটালেন তিনি? অনেকে আবার বলেছেন, হয়তো এই মহিলা 'ক্লেপটোম্যানিয়া' রোগের শিকার। এটি এক ধরনের মানসিক স্থিতি, যেখানে চোখের জিনিস সামনে জিনিস দেখলে তা তুলে নেওয়ার তীব্র প্রবৃত্তি তৈরি হয়। সেই আকাঙ্খা দমন করা যায় না।
মমতা '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
🚨 DLF मॉल में महिला चोर का खेल! नोएडा के DLF Mall of India में शातिर महिला चोरी करते CCTV में कैद। स्टोर प्रबंधन का आरोप—एक महीने में 4 बार सामान चोरी कर बिना भुगतान निकल गई। पुलिस को सूचना दी गई। #Noida #DLFMall #CCTV #Crime https://t.co/I78dzUZVgS
नोएडा के DLF मॉल में एक महिला को घी और रिफाइंड की चोरी करते रंगे हाथ पकड़ा गया। आरोप हैं कि महिला एक महीने में कई बार इस स्टोर में चोरी करते सीसीटीवी में कैद हुई थी। देखने में तो सभ्य परिवार की लग रही है महिला... फिर घी, तेल की चोरी ??? https://t.co/NP4dmvCqIN
— Zuber Akhtar (@Zuber_Akhtar1) <a href="https://ift.tt/bp9J8GT 5, 2026
নয়ডার সেক্টর ১৮- তে রয়েছে ডিএলএফ শপিং মল। সেখানে Le Marche স্টোরে ঘটেছে এই ঘটনা। মহিলার আচরণ গতিবিধি দেখে সন্দেহ হয় দোকানের কর্মীদের। তারপর সামনে আসে আসল ঘটনা। অভিযোগ, দোকান ছেড়ে বেরনোর আগে নিজের ব্যাগে ঘি- এর শিশি এবং সাদা তেলের বোতল ভরে নিয়েছিলেন ওই মহিলা। দোকানের কর্মীরা ক্যামেরায় গোটা ঘটনা দেখতে পান। তারাই হাতেনাতে ধরেন ওই মহিলাকে। দোকান থেকে বেরনোর মুহূর্তে আটকানো হয় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মহিলাকে ধরে নিয়ে যাচ্ছেন দুই মহিলা নিরাপত্তারক্ষী। আর সম্ভবত তাঁদের সঙ্গে রয়েছে দোকানের এক কর্মীও। অভিযোগ উঠেছে, এই মহিলা এক মাসেরও বেশি সময় ধরে ওই দোকানটিতে যাতায়াত করছিলেন এবং এর আগেও নাকি তাঁর বিরুদ্ধে এভাবে দোকানের জিনিস চুরি করার অভিযোগ উঠেছে। এবারের ঘটনা সিসিটিভি ফুটেজের সাহায্যে দেখতে পেয়েছেন দোকানের কর্মীরা।
DLF Mall Noida: Mall employees caught a man and a woman red-handed while stealing https://t.co/BfXPHJuXmK
— Ramesh Speaks (@rameshofficial0) <a href="https://ift.tt/zbgAjPs 5, 2026
নয়ডার ডিএলএফ মলের যে দোকানে ঘটনাটি ঘটেছে সেখানকার কর্মীদের অভিযোগ, এই মহিলা আগেও তাঁদের দোকান থেকে ঘি এবং অন্যান্য মুদির জিনিস চুরি করেছেন যার দাম কয়েক হাজার টাকা। কেন মহিলা আগেও দোকান থেকে সামান্য মুদির জিনিস চুরি করেছেন এবং এবারেও একই কাজ করেছেন, তার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
from india https://ift.tt/kIXLhYR
via IFTTT
Post a Comment
0 Comments
Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত