Abhijeet Dipke : 'যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন...', যা বললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
নয়াদিল্লি : আসন্ন নির্বাচন নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদে বহাল থাকাকালীন নির্বাচনে অংশগ্রহণ করাটা হবে 'অর্থহীন'। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় দীপকে অভিযোগ করেন যে, বিজেপি এমন সব রাজ্যে জয়ী হচ্ছে যেখানে 'মোদি ঝড়ের' তুঙ্গ মুহূর্তেও তারা জয়লাভ করতে ব্যর্থ হয়েছিল। তিনি বলেন, "আমার মনে হয়, যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হচ্ছে, ততক্ষণ এ ধরনের নির্বাচনে অংশ নেওয়ার কোনও অর্থ হয় না। কারণ বিজয়ী কে হবেন, তা আগেই নির্ধারিত হয়ে থাকে।"
#WATCH | Pune, Maharashtra: Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke says, "I feel that until Gyanesh Kumar resigns and ensures free and fair elections, there is no point in participating in such polls, because the winner is already predetermined. The BJP is winning in states where it couldn't even secure a victory during the peak of the 'Modi wave'—and this is happening because of Gyanesh Kumar. Once Gyanesh Kumar leaves and the SIR freezes, only then will we know how many seats the BJP actually wins."
— ANI (@ANI) <a href="https://ift.tt/WFNOcVU 4, 2026
আবারও প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা বারবার প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পুণেতে বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের উদ্বেগের বিষয়টি দেখার জন্য মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর পাশাপাশি আন্দোলনে নেতৃত্ব দেওয়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) নেতা রোহিত পাওয়ারকেও সমর্থন জানিয়েছেন তিনি। CJP-র প্রতিষ্ঠাতা বলেন, "MPSC-র সকল পরীক্ষার্থী এবং তাঁদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারী @RRPSpeaks-এর প্রতি সমর্থন প্রকাশ করছি। বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় ২০ লক্ষেরও বেশি MPSC পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাঁরা MPSC-র চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন।" Abhijeet Dipke
from india https://ift.tt/EdNTB2q
via IFTTT
Post a Comment
0 Comments
Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত