Maharashtra News : ফের প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড়, এগিয়ে এল ককরোচ জনতা পার্টি ; ইস্তফার দাবি এই পদাধিকারীর...

আবার প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড়। মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা বারবার প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পুণেতে বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের উদ্বেগের বিষয়টি দেখার জন্য মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে এবার পাশে দাঁড়ালেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর পাশাপাশি আন্দোলনে নেতৃত্ব দেওয়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) নেতা রোহিত পাওয়ারকেও সমর্থন জানিয়েছেন তিনি। CJP-র প্রতিষ্ঠাতা বলেন, "MPSC-র সকল পরীক্ষার্থী এবং তাঁদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারী @RRPSpeaks-এর প্রতি সমর্থন প্রকাশ করছি। বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় ২০ লক্ষেরও বেশি MPSC পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাঁরা MPSC-র চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন।" তিনি বলেন, "ন্যায়বিচারের এই লড়াইয়ে অভিভাবক হিসেবে CJP দৃঢ়ভাবে এমপিএসসি (MPSC) পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।" এক্স হ্যান্ডেলে একটি পোস্টে অভিজিৎ লেখেন, "সরকারকে অবশ্যই এই তরুণদের কথা শুনতে হবে এবং তাঁদের দাবিদাওয়া পূরণ করতে হবে। তাঁরাই মহারাষ্ট্রের ভবিষ্যৎ। ন্যায়বিচার ও জবাবদিহিতার লড়াইয়ে এমপিএসসি পরীক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে রয়েছে ‘ককরোচ জনতা পার্টি’"।

এছাড়া তিনি আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও-ও শেয়ার করেছেন। তাঁদের সঙ্গে দেখা করতে গিয়ে CJP-র প্রতিষ্ঠাতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে এসেছি। ওঁদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে, কারণ ক্রমাগত প্রশ্নফাঁসের সামনে আসছে। এইসব প্রশ্নফাঁসের বিষয়ে সরকার মোটেও সচেতন নয়। CJP ওদের দাবিদাওয়া সমর্থন করে, এবং যতক্ষণ না MPSC চেয়ারম্যান ইস্তফা দিচ্ছেন, এই প্রতিবাদ চলবে।"

Pune, Maharashtra: Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke says, "I have come here to meet protesting students. Their future is in question because there are continuous cases of paper leaks. The government is not serious about these leaks. CJP supports their demands,… pic.twitter.com/gfbuikShHz
— ANI (@ANI) <a href="https://ift.tt/2HaNelO 4, 2026

from india https://ift.tt/6yvaC9T
via IFTTT

Post a Comment

0 Comments

Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত