Rahul Gandhi: ভারতে ব্যবসা করায় বাধা? দাবি ঘিরে শোরগোল, রাহুল গাঁধীকে ধন্যবাদ জানালেন ইলন মাস্ক

নয়াদিল্লি: স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিয়ে নজির গড়েছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা Starlink. কিন্তু ভারতে এখনও ব্যবসা করার লাইসেন্স পায়নি তারা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন মাস্ক। ভারতের মুষ্টিমেয় কিছু ‘ধনকুবেরে’র জন্যই বাধার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন। সেই নিয়ে শোরগোলের মধ্যে প্রতিক্রিয়া জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। পাল্টা তাঁকে ধন্যবাদ জানালেন মাস্ক।

এখনও পর্যন্ত ভারতে Starlink-এর পরিষেবা শুরু করা গেল না কেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন ওঠে। ২০২৬ সালের মে মাস পর্যন্ত সময়কালের পরিসংখ্যান পেশ করে একজন লেখেন, ‘ভারতের ১১ হাজার ২৫৬টি গ্রামে এখনও 4G পৌঁছয়নি’। এর উত্তরে মাস্ক লেখেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে মুষ্টিমেয় কিছু ধনকুবের (অলিগার্ক) আমাদের আটকাচ্ছে, যাতে ভারতীয়দের একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তারা কারা, নিশ্চয়ই অনুমান করতে পারছেন আপনারা। ভারতের সাধারণ মানুষের বিরুদ্ধে অপরাধ এটা’।

Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license? Is Ambani the real boss of India?
— Elon Musk (@elonmusk) <a href="https://ift.tt/cgLjABe 8, 2026

এর পর, অনিরুদ্ধ মালপানি নামের একজন লেখেন, 'নাগরিকদের চেয়ে পুঁজিবাদীদের স্বার্থরক্ষায় বেশি আগ্রহী সরকার'। তাতেও কার্যত ক্ষোভ উগরে দেন মাস্ক। তিনি লেখেন, '১৬৫টির বেশি দেশে লাইসেন্স রয়েছে Starlink-এর। গত পাঁচ বছরে ভারত সরকারের প্রত্যেকটি আইন এবং শর্ত মেনে চলেছে Starlik. তাহলে এখনও কেন লাইসেন্স মিলল না?' কোনও রকম রাখঢাক না করেই এর পর মাস্ক লেখেন, 'আম্বানিই কি ভারতের আসল হর্তাকর্তা (Boss)?'

Thank you, Rahul. This is indeed troubling.
— Elon Musk (@elonmusk) <a href="https://ift.tt/OG8I9Ab 8, 2026

মাস্কের এহেন মন্তব্যে কার্যত বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সমর্থনে মুখ খুলতে শুরু করেন ভারতীয়দের অনেকেই। অনেকে আবার বিরোধিতাও করেন। সকলকে চমকে দিয়ে মাস্কের ওই মন্তব্যে প্রতিক্রিয়া জানান কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল। মাস্কের ওই পোস্টের প্রত্যুত্তরে তিনি লেখেন, 'ভারতে স্বাগত ইলন। অন্য জনের ব্যাপারেও জানতে পারবেন। অপেক্ষা করুন'। জবাবে রাহুলকে ধন্যবাদ জানিয়ে মাস্ক লেখেন, 'ধন্যবাদ রাহুল। সত্যিই সমস্যার বিষয়'।

সবিস্তার আসছে

from india https://ift.tt/ig9r8ja
via IFTTT

Post a Comment

0 Comments