<p>নতুন মন্ত্রিসভা ঘোষণা করল বিজেপি নেতৃত্বাধীন গুজরাত সরকার। নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন ২৬ জন মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা। একদিন আগেই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ছাড়া গোটা মন্ত্রিসভা একযোগে ইস্তফা দেয়।</p> <p>সিনিয়র এক বিজেপি নেতা বলেন, বৃহস্পতিবার বিকালের মধ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছিল। যাতে মুখ্যমন্ত্রী ও দলীয় নেতৃত্ব ফ্রি হল্যান্ড পান, সেই লক্ষ্যেই তাঁদের ইস্তফা দিতে বলা হয়েছিল। স্থানীয় নির্বাচন এবং ২০২৭ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে কৌশলগত বিষয়ের দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্তের কথা জানান সিনিয়র এক নেতা।</p>
from india https://ift.tt/Ftl4vBJ
via IFTTT
0 Comments