India-US Relations : ৫০ নয়, মার্কিন শুল্ক নেমে আসতে পারে ১৫-১৬ শতাংশে ? বড় দাবি রিপোর্টে

<p><strong>নয়াদিল্লি :</strong> শুল্ক বৃদ্ধি নিয়ে ভারত-আমেরিকা টানাপোড়েন কি এবার শেষ হতে চলেছে ? সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে তেমনই ইঙ্গিত। বিষয়টি নিয়ে ওয়াকিবহাল তিনজনকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম মিন্টের খবর, ভারতীয় আমদানির উপর মার্কিন শুল্ক নেমে আসতে পারে ১৫-১৬ শতাংশ। ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধিকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে শুরু হওয়া বাণিজ্যিক টানাপোড়েন মিটতে পারে বলে আশা করা হচ্ছে। মিন্টের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি ও কৃষির উপর নির্ভরশীল এই চুক্তির ফলে ভারত ধীরে ধীরে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি কমাতে পারে। যদিও এনিয়ে সরকারি কোনও বিবৃতি সামনে আসেনি।&nbsp;</p> <p>এই আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মঙ্গলবার তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে। মূলত বাণিজ্য বিষয়ে। ট্রাম্প দাবি করেন, জ্বালানিও তাঁদের আলোচনার অংশ ছিল এবং প্রধানমন্ত্রী মোদি তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল ক্রয় সীমিত করবে। উভয়ের মধ্যে আলোচনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও। যদিও তাঁদের বক্তব্যের বিষয়বস্তু কী তা নিয়ে তিনি কিছু জানাননি।&nbsp;এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, 'আপনার ফোন এবং দীপাবলির উষ্ণ অভিবাদনের জন্য আপনাকে ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আলোর এই উৎসবে, আমাদের দু'টি মহান গণতন্ত্র আশার আলোয় বিশ্বকে আলোকিত করে চলুক এবং সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াক।'</p>

from india https://ift.tt/VocwpCk
via IFTTT

Post a Comment

0 Comments

PM Modi's Visit : ৫ দেশীয় সফরে প্রধানমন্ত্রী মোদি, আজই পৌঁছাচ্ছেন UAE; নজরে জ্বালানি নিরাপত্তা ?