<p>রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বসে গেল নবনির্মিত হেলিপ্যাড টারম্যাকে। কেরলের প্রমোদমের ঘটনা। বুধবার কেরলে শবরীমালা মন্দির পরিদর্শনে যান রাষ্ট্রপতি। তিনি রাস্তা দিয়ে শবরীমালার পাদদেশ পাম্বার উদ্দেশে রওনা হওয়ার পর, রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের ওই টারম্যাক থেকে ভারতীয় বিমান বাহিনীর Mi-17 হেলিকপ্টারের চাকা ঠেলে বের করে আনতে দেখা যায় বেশ কয়েকজন পুলিশ এবং দমকল কর্মীকে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, শেষ মুহূর্তে অবতরণের জন্য প্রমোদমে স্থান নির্ধারণ করা হয়েছিল এবং মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়।</p> <p>মূলত পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের স্থান প্রমোদমে পরিবর্তন করা হয়। পুলিশ অফিসার বলেন, "কংক্রিকেট কাজ সম্পূর্ণ শেষ হয়নি। তাই, অবতরণের সময় হেলিকপ্টারের ভার বহন করতে পারেনি। গ্রাউন্ডে চাকা স্পর্শ করতেই তা বসে যায়।"</p>
from india https://ift.tt/k49gqBf
via IFTTT
0 Comments