<p>Andhra Pradesh News: অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় ঘটেছে হাড়হিম করা এক ঘটনা। বিরিয়ানি খাইয়ে স্বামীকে খুন করেছেন স্ত্রী। বিরিয়ানিতে মিশিয়ে দিয়েছিলেন ঘুমের ওষুধের গুঁড়ো। খাবার খেয়ে গভীর ঘুমে চলে গেলে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করেছেন স্ত্রী। ২ জন মিলে ওই ব্যক্তিকে খুন করেছেন শ্বাসরোধ করে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। গুন্টুর জেলার চিলুভুরু গ্রামে ঘটেছে এই সাংঘাতিক কাণ্ড। পুলিশ সূত্রে খবর, ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খেয়ে স্বামী ঘুমিয়ে পড়লে প্রেমিককে বাড়িতে ডেকে পাঠান স্ত্রী। এরপর ২ জন মিলে বাকি কাণ্ড ঘটান। প্রথমে এই হত্যাকাণ্ড সাধারণ মৃত্যু বলে মনে করা হলেও তদন্তে নেমেই আসল ব্যাপার টের পায় পুলিশ। ফরেন্সিক পরীক্ষার পর জানা যায়, ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপরই ওই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। </p> <p>পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লোকাম শিবানাগারাজু। এই ব্যক্তিকে খুন করেছেন তাঁর স্ত্রী লক্ষ্মী মাধুরী এবং তাঁর প্রেমিক। পুলিশের তদন্তে এই তথ্যই প্রকাশ্যে এসছে। পুলিশ এও জানিয়েছেন, বেশ অনেকদিন ধরেই গোপী নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন লক্ষ্মী। কতদিন ধরে এই ২ জনের সম্পর্ক রয়েছে তা অবশ্য নির্দিষ্ট ভাবে জানা যায়নি। ঘটনার দিন রাতে বিরিয়ানি তৈরি করেছিলেন মাধুরী। আর তার মধ্যে মিশিয়ে দিয়েছিলেন গুঁড়ো করা ঘুমের ওষুধ। এই খাবার খেয়ে অল্প সময়ের মধ্যেই গভীর ঘুমে চলে যান লোকাম, লক্ষ্মীর স্বামী। এরপর গোপীকে বাড়িতে ডেকে পাঠান লক্ষ্মী। তারপর লোকাম শিবানাগারাজুর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করেন লক্ষ্মী এবং গোপী। </p> <p>খুনের ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বলে প্রমাণ করার জন্য গ্রামবাসীদের লক্ষ্মী বলেন, হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর স্বামীর। সকাল সকাল চিৎকার চেঁচামেচি করে পাড়া পড়শিদের জড়ো করে লক্ষ্মীই জানান লোকামের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু সন্দেহ জাগে মৃতের বাবা এবং বন্ধুদের মনে। লোকামের শরীরে রক্তে দাগ দেখতে পান তাঁরা। এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন লোকামের বাবা এবং বন্ধুরা। তদন্তকারীরা দেহ ময়নাতদন্তে পাঠায়। এরপরই সামনে আসে এই তথ্য যে, শ্বাসরোধের কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে লোকাম শিবানাগারাজুর। বুকেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। </p> <p>তদন্ত শুরু করে পুলিশ। আটক করা হয় মাধুরী এবং গোপীকে। ফরেন্সিক তদন্তের পর পুলিশের হাতে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। মাধুরীর ফোন উদ্ধার করে পুলিশ। আর সেখান থেকে জানা যায়, সারারাত মৃতদেহর পাশে বসে পর্ন ভিডিও দেখেছেন মাধুরী এবং গোপী। পুলিশের দাবি, জেরায় গোটা ঘটনা স্বীকার করেন মাধুরী। পুরো পরিকল্পনা তিনিই করেছিলেন বলে জানান মাধুরী। এরপর প্রেমিক গোপীর সঙ্গে মিলে স্বামীকে খুন করেন তিনি। </p>
from india https://ift.tt/SubENWk
via IFTTT
0 Comments