নয়াদিল্লি: নিজের কেন্দ্র রায়বরেলীতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছেন। মাঠে নেমে তিনি নিজেও খেলবেন বলে খবর সামনে আসছে। এত কিছুর মধ্য়েই সেখানে আবেগে ভাসলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। কারণ এত হছর পর সেখানে পৌঁছে দাদু ফিরোজ গাঁধীর ‘আমানত’ ফিরে ফেলেন রাহুল। (Rahul Gandhi)

বর্তমানে যে রায়বরেলীর সাংসদ রাহুল, সেই রায়বরেলী একসময় তাঁর দাদু ফিরোজকে সংসদে পাঠিয়েছিল। ইন্দিরা গাঁধী, সনিয়া গাঁধীও রায়বরেলী থেকে সাংসদ নির্বাচিত হন। এত বছর পর সেই রায়বরেলী রাহুলের হাতে ফিরোজের রেখে যাওয়া ‘আমানত’ ফিরিয়ে দিল। (Feroze Gandhi Driving Licence)

রাহুলের উদ্যোগে রায়বরেলী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হচ্ছে। আয়োজক কমিটির সদস্য বিকাশ সিংহ রাহুলের হাতে ওই ‘আমানত’ তুলে দেন, যা আসলে ফিরোজের ড্রাইভিং লাইসেন্স। বহু দশক ধরে বিকাশের পরিবারের কাছে সেটি সংরক্ষিত ছিল।

সংবাদমাধ্যমে বিকাশ বলেন, “অনেক বছর আগে একটি অনুষ্ঠান চলাকালীন আমার শ্বশুরমশাই ড্রাইভিং লাইসেন্সটি কুড়িয়ে পান। সেই থেকে যত্ন করে তুলে রেখেছিলেন। শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমার শাশুড়ি সেটিকে আগলে রেখেছিলেন। রাহুল গাঁধী রায়বরেলী আসছেন শুনলাম যখন, মনে হল জিনিসটি ওঁর হাতে তুলে দেওয়াই কর্তব্য।”

VIDEO | UP: Congress MP Rahul Gandhi (@RahulGandhi) handed driving license of his late grandfather Feroze Gandhi, at a function in Raebareli.

(Source: Third Party)

(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/Qi9HI6ciJp
— Press Trust of India (@PTI_News) January 20, 2026

বিকাশ জানিয়েছেন, সামান্য ড্রাইভিং লাইসেন্স হলেও, সেটিকে ‘আমানত’ হিসেবেই এতদিন আগলে রেখেছিল তাঁর পরিবার। এতদিন পর সেটি গাঁধী পরিবারের হাতে তুলে দেওয়াই যুক্তিযুক্ত মনে হয়েছে তাঁদের।

ফিরোজের ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়ে বেশ কিছু ক্ষণ ধরে সেটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন রাহুল। এর পর ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্য়মে মা সনিয়াকে পাঠিয়ে দেন। এত বছর পর ফিরোজের ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল। সেখানে উপস্থিত বাকিরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

১৯১২ সালে জন্ম ফিরোজের। ১৯৫২ সালে দেশের প্রথম নির্বাচনে রায়বরেলী থেকে জয়ী হন তিনি। ওঁর নির্ভীক আচরণ, সরকারকে প্রশ্ন করার সাহস সকলের মন জয় করে নিয়েছিল। ১৯৬০ সালের ৭ সেপ্টেম্বর মারা যান রাজীব। তবে আজও রায়বরেলী তাঁর স্মৃতি আঁকড়ে রেখেছে। তাই রাহুলের প্রতিও টান অনুভব করেন অনেকে।

from india https://ift.tt/pmcgqZ0
via IFTTT
0 Comments