জয়পুর : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বড়সড় সাফল্য পুলিশের। বিশাল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হল। রাজস্থানের নাগৌড় জেলার একটি ফার্ম থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

খবরের ভিত্তিতে শনিবার রাতে হারসৌর গ্রামে তল্লাশি অভিযান চালায় পুলিশ। একটি মাঠ থেকে ১৮৭ বস্তায় ৯ হাজার ৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাগৌড়ের পুলিশ সুপার মৃদুল কাছওয়া। আধিকারিকদের বক্তব্য, ২০২৫ সালের নভেম্বর মাসে দিল্লির লালকেল্লা-সহ বড় বড় বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেটের প্রয়োগ দেখা গেছে আগে।

নাগৌড়ের পুলিশ সুপার জানান, হারসৌর গ্রামের বাসিন্দা সুলেমান খানকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা আছে। অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়াও, প্রচুর পরিমাণে বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে রয়েছে- ডিটোনেটরের ৯টি কার্টন, ১২টি কার্টন এবং ১৫ বান্ডিল নীল তার, ১২টি কার্টন এবং পাঁচ বান্ডিল লাল তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, অভিযুক্ত ব্যক্তি বৈধ ও অবৈধ খনির কাজে জড়িতদের বিস্ফোরক সরবরাহ করছিল বলে অভিযোগ রয়েছে। কাছওয়া বলেন, বিস্ফোরক আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, "বেশ কিছুদিন ধরেই নাগৌড় পুলিশ খবর পাচ্ছিল যে জেলায় বিপুল পরিমাণে বিস্ফোরক কেনা, বিক্রি এবং মজুদ করা হচ্ছে...গতকাল, জেলা পুলিশ একটি বড় অভিযান চালিয়েছে... অভিযানে, এই মামলার অভিযুক্ত সুলেমান খান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক আইন এবং সংগঠিত অপরাধের ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এটি সম্ভবত রাজ্যে বিস্ফোরক আইনের অধীনে সবচেয়ে বড় অভিযান। মোট ১০,০০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছে। প্রচুর পরিমাণে ডেটোনেটর, ডেটোনেটিং তার এবং খনি-সম্পর্কিত ব্লাস্টিংয়ের জন্য ব্যবহৃত অন্যান্য উপকরণও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত সুলেমান খান, হারসৌরের বাসিন্দা। সে তার খামারবাড়িতে মজুত করছিল। অভিযুক্তের বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা রয়েছে, যার সবকটিই বিস্ফোরক আইনের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে একটিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

#WATCH | Nagaur, Rajasthan | SP Mridul Kachhawa says, "For quite some time, the Nagaur police had been receiving intelligence reports indicating that large quantities of explosive materials were being bought, sold, and stored in the district... Yesterday, the district police… pic.twitter.com/hzpG9Vpzil
— ANI (@ANI) January 25, 2026

from india https://ift.tt/QgBe8lN
via IFTTT
0 Comments