Bengaluru Incident : জাতীয় সড়কে একের পর এক গাড়িতে ধাক্কা চারচাকার, বেঙ্গালুরুতে ঘটনাস্থলেই মৃত ৭ !

বেঙ্গালুরু : মর্মান্তিক ! জাতীয় সড়কে পর পর একের পর এক গাড়ির ধাক্কা। দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু। শুক্রবার সাতসকাল দুর্ঘটনাটি ঘটে বেঙ্গালুরু গ্রামীণ জেলার হোসকোটের উপকণ্ঠে। পুলিশের খবর অনুযায়ী, হোসকোট-দাবাসপেট জাতীয় সড়কে এম সত্যভারা গ্রামের কাছে ঘটে ঘটনাটি। প্রথমে সামনের দিক থেকে আসা এই মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় হোসকোট থেকে দেবনাহালির দিকে যাওয়া একটি XUV700 গাড়ির। এসইউভি-চালক নিয়ন্ত্রণ হারিয়ে এরপর অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। তারই মাঝে পড়ে যায় আরও একটি গাড়ি। একের পর এক গাড়ির ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় XUV গাড়িতে থাকা ছয় আরোহী এবং মোটর বাইক চালকের। মৃতরা কোথানূর ও বেঙ্গালুরুর বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে। যদিও এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর মৃতদেহগুলি হোসকোট সরকারি হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শুরু হয়েছে।

দিনকয়েক আগে কানপুরের রাস্তায় বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি পিষে দেয় বেশ কয়েকজন পথচারীকে। গাড়িটি এরপর ধাক্কা মারে অটো, বাইক এবং ইলেকট্রিক পোলে। অভিযোগ ওঠে এক প্রভাবশালী তামাক ব্যবসায়ী কে কে মিশ্রর ছেলে শিবম মিশ্রর বিরুদ্ধে। শোনা যায়, এফআইআর- এ এই অভিযুক্তের নাম এড়িয়ে গিয়েছে পুলিশ। অভিযোগ, এফআইআর- এ অভিযুক্ত গাড়িচালকের নাম, পরিচয় দেওয়া হয়নি প্রথমে। ঘটনার পর বাউন্সারদের সাহায্যে পালানোর চেষ্টা ।

'মদ্যপ' অবস্থায় 'বেপরোয়া' গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত শিবম, এমনটাই অনুমান করা হয়। একের পর এক পথচারীকে ধাক্কা মেরে গুরুতর ভাবে জখম করেন তিনি। ধাক্কা দেন একাধিক যানবাহনেও। রাস্তার পাশে দাঁড়ানো একটি বাইকে তো এত জোরে ধাক্কা মেরেছেন যে, বাইক আরোহী শূন্যে প্রায় ১০ ফুট লাফিয়ে ছিটকে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হাতে-পায়ে, শরীরের অন্যান্য অংশে গুরুতর চোট পান অনেকেই। ফ্র্যাকচারও হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তের গাড়ির পিছনের আসছিলেন তাঁর বাউন্সাররা। এত বড় কাণ্ড ঘটানোর পর মোটেই গাড়ি থামানোর চেষ্টা করেননি শিবম। উল্টে বাউন্সারদের সাহায্যে এলাকা ছেড়ে পালানোর তালে ছিলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, বাউন্সাররা আশপাশের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।

একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, এক যুবককে প্রায় ১০ কোটি দামের ওই ল্যাম্বরগিনি থেকে নামানো হচ্ছে। কালো পোশাক পরা বাউন্সাররাই তাঁকে নামিয়ে আনছেন। এই যুবকই শিবম মিশ্র বলে জানা যায়। অথচ তাঁর নামই প্রথমে দেওয়া হয়নি এফআইআর- এ। ঘটনার একদিন পর যোগ করা হয়।

from india https://ift.tt/8dsULQm
via IFTTT

Post a Comment

0 Comments

Bengaluru Incident : জাতীয় সড়কে একের পর এক গাড়িতে ধাক্কা চারচাকার, বেঙ্গালুরুতে ঘটনাস্থলেই মৃত ৭ !