Road Accident: ছেলের বিয়ের কার্ড দিতে বেরিয়ে শেষ বাবা, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বরের ভাই এবং আরেক আত্মীয়ের

<p>Road Accident:&nbsp;বড় ছেলের বিয়ের কার্ড দিতে বেরিয়েছিলেন প্রৌঢ়। সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে এবং আরেক আত্মীয়া। আচমকাই পিছন থেকে এসে তাঁদের বাইকে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি। অত্যন্ত দ্রুত গতিতে এসে ধাক্কা মেরেছিল এই গাড়িটি। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ওই তিনজনেরই মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয়েছে ভাগবত বিশ্বকর্মা (৫৫), তাঁর ছেলে শিবম এবং আরেক আত্মীয় শীতল বিশ্বকর্মার। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভাগবত বিশ্বকর্মার বড় ছেলের বিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি। সেই উপলক্ষ্যেই নিমন্ত্রণের কার্ড দিতে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে এবং আরেক আত্মীয়। মর্মান্তিক দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে।&nbsp;</p> <p>রেওয়া-প্রয়াগরাজ হাইওয়ের কাছে কোস্তা গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। ভাগবত নামে ওই ব্যক্তির বাড়ি থেকে ২ কিলোমিটার দূরেই ঘটেছিল ওই মর্মান্তিক দুর্ঘটনা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছিল একটি অডি গাড়ি। প্রয়াগরাজের দিক থেকে আসছিল গাড়িটি। ডিভাইডারে ধাক্কা মারার আগে ভাগবতদের বাইকে ধাক্কা মারে গাড়িটি। তারপর সোজা ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে ওই বিলাসবহুল গাড়িটি। প্রবল ধাক্কায় ছিটকে বাইক থেকে রাস্তায় পড়ে যান তিনজনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আর কদিন পরেই যে বাড়ি আলোর রোশনাইয়ে সেজে ওঠার কথা ছিল, যে বাড়ির বড় ছেলের বিয়ে নিয়ে সবাই আনন্দে মেতেছিলেন, সেখানেই আচমকা নেমেছে শোকের ছায়া।&nbsp;</p>

from india https://ift.tt/GfXLID2
via IFTTT

Post a Comment

0 Comments

Rajasthan News : চলন্ত ট্রেনে আগুন জয়সলমেরে ! আতঙ্ক ছড়িয়ে পড়ল স্বর্ণনগরী এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে