Assam News : 'রাহুল গান্ধী ওঁকে তাড়াতাড়ি জেলে পাঠাতে চাইছেন মনে হয়', অসমের মুখ্যমন্ত্রীর নিশানায় কংগ্রেস নেতা !

গুয়াহাটি : পশ্চিমবঙ্গের মতোই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে ভোট-মুখী অসমেও। শাসক থেকে বিরোধী, একে অপরকে লক্ষ্য করে নিত্যদিন নিশানা শানাচ্ছে। এই আবহে এবার কংগ্রেস নেতা পবন খেরা ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একে অপরকে উদ্দেশ্য করে অভিযোগ-পাল্টা অভিযোগে সরব হলেন।

ঘটনাটা কী ?

পবন খেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিঙ্কি শর্মার বিরুদ্ধে একাধিক পাসপোর্ট থাকা-সহ একাধিক অভিযোগ করেছেন, যেটির উল্লেখ তাঁর নির্বাচনী হলফনামায় নেই বলে অভিযোগ। কংগ্রেস নেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ওঁর মাথায় এটা আছে যে অসমের মানুষ বোকা এবং উনি আজেবাজে বকে যাবেন। আমার মনে হয়, রাহুল গান্ধী ওঁকে খুব তাড়াতাড়ি জেলে পাঠাতে চাইছেন। আমি এখন এফআইআর করলে সব মিথ্যা প্রমাণিত হবে। তাঁকে জেলে যেতে হবে। আমার মনে হয়, রাহুল গান্ধী তাঁর ষড়যন্ত্রের মাধ্যমে অবশেষে পবন খেরার অধ্যায় বন্ধ করে দিয়ে চাইছেন।" রবিবার পবন খেরা প্রশ্ন তুলেছেন যে, শর্মার স্ত্রী রিঙ্কি ভুঁইঞা শর্মার দুবাইতে কোনও সম্পত্তি আছে কি না এবং পরিবারের মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও ব্যবসায়িক স্বার্থ বা অন্য কোথাও শেল ফার্ম আছে কি না। আগামী দিনে আরও তথ্য প্রকাশ করা হবে। কংগ্রেস নেতা আরও প্রশ্ন তোলেন যে, মুখ্যমন্ত্রীর নির্বাচনী হলফনামায় দুবাইয়ের কথিত সম্পদের কথা কেন উল্লেখ করা হয়নি।

#WATCH | Guwahati: On Congress leader Pawan Khera's allegations over CM Himanta Biswa Sarma's wife Riniki Sarma's multiple passports, and his election affidavit, Asaam CM Himanta Biswa Sarma says, "He had it in his head that people in Assam are stupid, and he'll talk nonsense. I… pic.twitter.com/fZYLOwoKyg
— ANI (@ANI) April 6, 2026

from india https://ift.tt/92FyMfW
via IFTTT

Post a Comment

0 Comments