Bengal SIR: SIR-এ নাম বাদ ? ট্রাইবুনাল স্বীকৃতি দিলেই কি দেওয়া যাবে ভোট ? সুপ্রিম কোর্টে আজ মামলার শুনানি

অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন ও শান্তনু নস্কর, কলকাতা: সোমবার সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি রয়েছে। নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। SIR-এ যাদের নাম বাদ পড়েছে, ট্রাইবুনাল তাঁদের বৈধ বলে স্বীকৃতি দিলে তাঁরা কি এবার ভোটের লাইনে দাঁড়াতে পারবেন? জানা যাবে সোমবার।

[yt]https://youtu.be/ehBk75HNC2Q?si=3r17hzExwT7uZzQl[/yt]

আরও পড়ুন, "এবারের লড়াই BJP-র জেতার লড়াই না..."! কেন বললেন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ?

ট্রাইবুনালে পাস করলেও কি এবার ভোট দিতে পারবেন? বৈধ বলে প্রমাণিত হলেও, ভোটের আগে কি তালিকায় নাম উঠবে? এসবের উত্তর পেতে, সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষ।  সর্বোচ্চ আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে এই ভোটারদের ভবিষ্যৎ। অন্যদিকে এই নিয়ে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের প্রথম খেলা ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দাও। কেন ভাই? 'সুনার বাংলা' গড়বে? তো 'সুনার বাংলা' যদি গড়তে হয় তাহলে বাংলার মানুষের নাম কেন বাদ? এই লিস্টেই তো তুমি 'সুনার বাংলা'র প্রধানমন্ত্রী হয়েছ... দিল্লির। যাদের ভোট আছে একটা ভোটও বিজেপিকে দেবেন না।

বিজেপি রাজ্যসভার সাংসদ   রাহুল সিন্হা বলেন, যারা ভুয়ো ভোটার, তাদের কোনওভাবেই ভোট দেওয়ার অধিকার নেই এবং যাদের নাম বাদ গেছে, তারা যদি প্রমাণ করতে পারে যে, তারা সঠিক ভোটার, তাদের নাম আসা উচিত।'SIR'-এ পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এখনও পর্যন্ত ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ গেছে। যাদের নাম বাদ পড়েছে, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু প্রথম দফার ভোটার তালিকা সোমবার এবং দ্বিতীয় দফায় ভোটার তালিকা বৃহস্পতিবার ফ্রিজ হয়ে গেছে। ফলে ট্রাইবুনালে আবেদন করে নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে পারলেও, এবারের বিধানসভা ভোট কি দিতে পারবেন তাঁরা? সেনিয়ে প্রশ্ন রয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সোমবার এই বিষয়টি বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে। বহরমপুর কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব অবাধ নির্বাচন করানো। কিন্তু প্রথমেই তাঁরা ব্যর্থ। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ SIR-এর নামে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রথম পর্যায়ে তাঁরা ব্যর্থ। কারণ অবাধ নির্বাচন মানে অবাধ নির্বাচকমণ্ডলীর তালিকা। সেটা যদি সম্পূর্ণ না হয়, তাহলে অবাধ নির্বাচন আমার মতে অসম্পূর্ণ।

বিচারাধীন থাকা ৬০ লক্ষের বেশি ভোটারের মধ্যে, অবৈধ বলে চিহ্নিত হয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। ভোটার তালিকায় নাম তুলতে জেলায় জেলায় কাঁড়ি কাঁড়ি আবেদনপত্র জমা পড়ছে। জোকার শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের এই ভবনে সেসবের নিষ্পত্তি করতে তৈরি হয়েছে ট্রাইবুনাল হেডকোয়ার্টার। রবিবার পরিকাঠামো খতিয়ে দেখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সঙ্গে ছিলেন জুডিশিয়াল অফিসার ও নির্বাচন কমিশনের আধিকারিকরাও।

জেলায় জেলায় যে সব আবেদনপত্র জমা পড়েছে সেগুলি-সহ অনলাইনের আবেদনপত্র, সব এসে পৌঁছবে জোকার এই ট্রাইবুনাল হেডকোয়ার্টারে। এখানেই ১৯ জন জুডিশিয়াল অফিসার ভোটারদের নথি খতিয়ে দেখবেন। একজন অফিসার পিছু ৩ জন করে ADM পদমর্যাদার আধিকারিক তাঁদের সহযোগিতার জন্য থাকবেন। এছাড়াও ২০০ জন মাইক্রো অবজার্ভার কাজ করবেন।নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত সোমবার থেকেই কাজ শুরু করবে ট্রাইবুনাল। সোমবারই তিন দিনের রাজ্যে সফরে আসছেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী।

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে প্রথমে দুর্গাপুর, তারপর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি , উত্তর ২৪ পরগনা হয়ে কলকাতায় পৌঁছবেন তিনি। উত্তরবঙ্গে আসছে নির্বাচন কমিশনের আরও একটি টিম। তার আগে রবিবার SIR-এ নাম বাদের প্রতিবাদে পথে নামে দেশ বাঁচাও গণ মঞ্চ। একই ইস্য়ুতে সরব হয়েছে দ্য এডুকেশনিস্ট ফোরাম ওয়েস্টবেঙ্গল। সব মিলিয়ে ভোটের দিন দশেক আগেও SIR নিয়ে প্রশ্ন-বিতর্ক-চাপানউতোর থামছে না।

from india https://ift.tt/dr2XI9F
via IFTTT

Post a Comment

0 Comments

India Iran Relation : 'বন্ধু বলে শত্রুর কাজ ! ', হরমুজে ভারতের থেকেও টোল নিয়েছে ইরান ? জবাব দিল তেহরান