উত্তরপ্রদেশ : যোগীরাজ্যে হাড়হিম হত্যাকাণ্ড। মির্জাপুরে মনিং ওয়াকের সময় আইনজীবীকে গুলি করে খুন। সিসি ক্যামেরায় বন্দি ভয়াবহ ছবি। ফুটেজে দেখা যাচ্ছে, বাইকে করে চড়াও হয় ২ দুষ্কৃতী। একজন বাইক থেকে নেমে আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আইনজীবী। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ফুটেজে ধরা পডেছে খুনের মুহূর্তের ছবি। সিসিটিভিতে দেখা গিয়েছে, খুনের পর ছুটে আসেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের দেখে বন্দুক উঁচিয়ে হুমকি দিতে থাকে হামলাকারী। পরে কোনও মতে বাইকে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ফুটেজে দেখা গিয়েছে বাইকে স্টার্ট নিয়ে বেশ সমস্যা হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত পালিয়ে যায় হামলাকারীরা।

খুনের মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও

उत्तर प्रदेश में योगी आदित्यनाथ का जंगलराज देखिये।
मिर्जापुर यूपी-
बेखौफ कातिल फिल्मी अंदाज में दिनदहाड़े असलहा सटाकर एडवोकेट राजीव सिंह को गोली मार दी।
मुख्यमंत्री बाबा का दावा- अपराधी यूपी में थर-थर कांपते हैं। pic.twitter.com/xx1uqMAqGo
— I.P. Singh (@IPSinghSp) April 11, 2026

এই ঘটনা ঘটেছে গতকাল, অর্থাৎ শনিবার। গতকাল সকালে উত্তরপ্রদেশের মির্জাপুরে গুলি করে খুন করা হয়েছে বছর ৪০- এর সিনিয়ার অ্যাডভোকেট রাজীব সিংকে। সকালবেলায় হাঁটতে বেরিয়েছিলেন আইনজীবী। সেই সময়েই বাইকে করে আসে ২ দুষ্কৃতী। একজন বাইক থেকে নেমে আসে বন্দুক হাতে। গুলি চালায় আইনজীবীর উপর। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাতসকালে এভাবে প্রকাশ্যে একজনকে গুলি করে খুন করা হল, প্রশ্ন উঠছে ওই এলাকার নিরাপত্তা নিয়ে। সিসিটিভিতে ধরা পড়েছে খুনের মুহূর্তের ছবি। সেখানে দেখা গিয়েছে, আইনজীবীকে গুলি করে পালানোর সময় দুষ্কৃতীদের বাইকে কিছু একটা সমস্যা হয়েছিল। এক দুষ্কৃতী বাইক থেকে নেমে এসে গুলি চালায় আইনজীবীর উপর। আরেকজন বাইক নিয়ে তৈরিই ছিল চম্পট দেওয়ার জন্য। তবে বাইকে স্টার্ট দেওয়ার সময় বেশ বেগ পেতে হয় ওই দুষ্কৃতীকে। কিছুক্ষণের জন্য কোনওভাবেই বাইকটি চালু করা যাচ্ছিল না। একটু পরেই অবশ্য বাইক চালু হয়ে যায় এবং চম্পট দেয় ২ দুষ্কৃতী।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ৫টি দল গঠন করে তদন্ত চলছে। আইনজীবীর উপর কেন গুলি চালানো হল, এর পিছনে কোনও ব্যক্তিগত শত্রুতার ব্যাপার রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কেন এভাবে আইনজীবীকে খুন করা হল তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

from india https://ift.tt/FR3vrWV
via IFTTT
0 Comments