BRICS Summit : ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-শি বৈঠক, ফিরে গিয়েই বড় দাবি চিনের বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি : "সবথেকে গুরুত্বপূর্ণ ঐক্যমত্য হয়েছে।" ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসেন। সেই বৈঠক নিয়ে এবার চিনের শীর্ষ কূটনীতিক সোমবার দাবি করেন যে, উভয় রাষ্ট্রনেতা এই বিষয়ে সহমত হয়েছেন যে চিন ও ভারতের পার্টনার হওয়া উচিত।

নয়াদিল্লিতে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর বসেছিল ১৮তম ব্রিকস সম্মেলন ২০২৬। উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক হয় তাঁর। সেই প্রসঙ্গে বলতে গিয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, "উভয় নেতা চিন-ভারত সম্পর্কের কৌশলগত, দীর্ঘমেয়াদী ও দিক-নির্ণায়ক বিষয়গুলি নিয়ে খোলামেলা ও গভীর মত বিনিময় করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে ঐক্যমত্য হয়েছে তা হল, চিন ও ভারতের পার্টনার হওয়া উচিত।" রবিবার চিনের সরকারি সংবাদমাধ্যমকে এমনই জানান ওয়াং।

চিনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং-এর মতে, প্রেসিডেন্ট শি বলেছেন যে চিন ও ভারত একে অপরের শক্তির সদ্ব্যবহার করতে পারে, একে অপরকে সহায়তা ও সফল হতে সাহায্য করতে পারে এবং যৌথ উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।

ওয়াং জানান, দুই দেশের রাষ্ট্রনেতা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে যৌথভাবে সম্মত হয়েছেন এবং ব্রিকস (BRICS)-এর পর্যায়ক্রমিক সভাপতিত্বের ক্ষেত্রে দেশ দু'টি একে অপরকে সহায়তা করবে। তাঁর বক্তব্য, "মোদি-শি-র বৈঠক আন্তর্জাতিক নজর কেড়েছে।"

এদিকে চিনের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, মুখপাত্র গুয়ো জিয়াকুনও বলেছেন যে, বৈঠকের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য’ ছিল-‘চিন ও ভারতের পার্টনারশিপ হওয়া উচিত।’ এছাড়া ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বিষয়ক মোদির মন্তব্যকেও বেজিং স্বাগত জানিয়েছে। India-China Relations

বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে ভারতের একটি স্বাধীন বিদেশ-নীতি রয়েছে। চিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি কোনও তৃতীয় পক্ষের দ্বারা প্রভাবিত হয় না এবং ভারত তার ভূখণ্ডে কোনও শক্তিকে চিন-বিরোধী কর্মকাণ্ড চালাতে দেবে না। চিন প্রধানমন্ত্রী মোদির এই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখে।"

অন্যদিকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে শনিবার বলা হয়েছে যে, চিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা হল "অপরিহার্য ভিত্তি"। প্রধানমন্ত্রী মোদিও বলেছেন, সীমান্ত-সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষেরই "জারি থাকা চুক্তি ও বোঝাপড়াগুলি মেনে চলা" উচিত।

from india https://ift.tt/yHWtvQi
via IFTTT

Post a Comment

0 Comments

PM Modi News : প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ স্কুলবেলার সহপাঠীর, বিজেপি বিধায়কের কাছ থেকে ফিরে পেলেন বিতর্কিত জমি