Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে

মুম্বই: SIR নিয়ে ফের কাঠগড়ায় নির্বাচন কমিশন। অভিযোগ, তিন বিধানসভা কেন্দ্র মিলিয়ে শতায়ু ভোটারের সংখ্যা দেখানো হয় ২ লক্ষ ৭০ হাজার ৩১৩। মহারাষ্ট্রের খসড়া ভোটার তালিকায় ওই গরমিল চোখে পড়ে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিষয়টি উত্থাপনও করে। শেষে একমাসেরও বেশি সময় পর ভুল সংশোধন করা হয়। (SIR Row)

‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত কলবন (ST), চাঁদওয়াড় এবং দেবলালী (SC)-এই তিন বিধানসভা কেন্দ্রের ভোটারদের যে খসড়া তালিকা প্রকাশিত হয়, তাতেই সর্বাধিক শতায়ু ভোটার দেখানো হয়। ২ লক্ষ ৭০ হাজার ৩১৩ জনের মধ্যে ২ লক্ষ ৩৭ হাজার ৯৭৪ জনই ওই তিন কেন্দ্রের ভোটার। (Maharashtra SIR)

আরও পড়ুন: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ

ওই শতায়ু ভোটারদের অধিকাংশের বয়স দেখানো হয়  ১০১ থেকে ১৫০ বছরের মধ্যে। অনেকের জন্মের সাল দেখানো হয় ১৯০০।  বিষয়টি নজরে আসতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সীমা খন্না নেতৃত্বাধীন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। আগে থেকেই ওই সমস্যা ছিল কি না দেখতে, SIR-পূর্ব ভোটার তালিকা চেয়ে পাঠানো হয়, যাতে Excel ফরম্যাটে এনুমারেশন ফর্মে জন্মসালের উল্লেখ থাকে।

আরও পড়ুন: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

গত ২ সেপ্টেম্বর প্রথম চিঠি দেওয়া হয় মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। ৮ সেপ্টেম্বর ফের চিঠি লেখা হয়। তার পরও বিষয়টির বিহিত না হওয়ায় ১৭ সেপ্টেম্বর চিঠি লেখেন মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোকলিঙ্গম। জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার মনীশ গর্গকে চিঠি লেখেন তিনি। বেশি দেরি না করে নথি পাঠাতে বলা হয় তাঁকে। চোকলিঙ্গম চিঠিতে লেখেন, ‘বিভিন্ন বিধানসভা কেন্দ্র মিলিয়ে ২ লক্ষ ৭০ হাজার ৩১৩ জনের বয়স ১০১-১৫০ বলে দেখানো হয়েছে খসড়া তালিকায়। খসড়া তালিকায় ১২৬ বছর বয়সি ভোটারের সংখ্যা চোখে পড়ার মতো’।

গত ৫ অক্টোবর বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিল ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। শেষে ৬ অক্টোবর বিষয়টির নিষ্পত্তি হয় বলে জানা গিয়েছে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির দরুণ জন্মের সাল ১৯০০ হয়ে গিয়েছিল। সিস্টেমে ঢুকে সেটি ঠিক করা হয়েছে।

বিষয়টি সামনে আসতেই নতুন করে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টির নিষ্পত্তি হতে এত সময় লাগল কেন, তা নিয়েও সরব হয়েছেন অনেকে। এর আগে, ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র রিপোর্টেই কমিশনের অন্দরের মতবিরোধের খবর সামনে আসে। জানা যায়, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ১০ মাসে ১৪টি লিখেছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার। তাঁদের না জানিয়ে পর পর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ এবং গোয়ায় SIR-এ অনিয়মের কথা তুলে ধরেছিলেন তাঁরা। বেআইনি ভাবে ফর্ম-৬ বদলানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন।

from india https://ift.tt/4TDCM1u
via IFTTT

Post a Comment

0 Comments

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের