নয়াদিল্লি: ভারতে ব্যবসা আটকানোর অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন। এবার সরাসরি আক্রমণাত্মক হয়ে উঠলেন ধনকুবের ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় সরাসরি আম্বানিদের নিশানা করেছেন তিনি। মাস্কের দাবি, এতদিন বুঝতে পারেননি ভারতের আসল ‘বস’ কে।

মাস্কের স্যাটেলাইট-ইন্টারনেট সংস্থা Starlink-এর ভারতে লাইসেন্স না পাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। সেই নিয়েই লাগাতার তোপ দেগে চলেছেন মাস্ক। মুষ্টিমেয় কিছু ধনকুবেরের খবরদারিতেই তাঁদের লাইসেন্স পাওয়া আটকে গিয়েছে বেল দাবি করেছেন তিনি। তবে এবার আক্রমণের ধার আরও বাড়ালেন।

Dear Prime Minister Ambani, Please accept my humble apologies for not realizing that you are the real boss of India. Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete? There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better. Thank you 🙏

— Elon Musk (@elonmusk) <a href="https://ift.tt/8JPNdai 9, 2026

আরও পড়ুন: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মাস্ক, যাতে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী আম্বানি, আমি বিনীত ভাবে ক্ষমা চাইছি। বুঝতে পারিনি আপনি ভারতের আসল বস। এটা স্বাভাবিক যে আপনি ভারতের মহান জনগণের উপর নিজের একচেটিয়া শোষণ কায়েম রাখতে চাইবেন। তাসত্ত্বেও Starlink-কে প্রতিযোগিতায় ঢুকতে দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখবেন কি?’

https://t.co/DJYynAyO0W

— Elon Musk (@elonmusk) <a href="https://ift.tt/FMrnR0H 10, 2026

আরও পড়ুন: বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন

মাস্ক আরও লেখেন, ‘অন্যান্য দেশের মতো ভারতেও এমন সব এলাকা রয়েছে, যেখানে ইন্টারনেট পরিষেবা নেই এখনও পর্যন্ত। ফলে শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ববাজারে নিজেদের পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন না ছোট ব্যবসায়ীরা। Starlink তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারে’। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় Starlink কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাও তুলে ধরেন তিনি।

তবে সেখানেই থামেননি মাস্ক। রিলায়্যান্সের একটি সংস্থা সোশ্যাল মিডিয়ায় বিজেপি-র প্রচারে টাকা ঢেলেছে, এমন একটি প্রতিবেদনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এতদিন বার বার মাস্কের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাই শোনা গিয়েছে। এই প্রথম এমন আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল তাঁকে। ফলে জল অনেকদূর গড়াবে বলেই মনে করছেন অনেকে।

from india https://ift.tt/BCWVT2O
via IFTTT
0 Comments