Bangladesh Election 2026: আজ বাংলাদেশে ভোট, শেখ হাসিনা সরকারের পতনের পর পদ্মাপারের সিংহাসনে বসবে কে?

নয়াদিল্লি: আজ বাংলাদেশে ভোট। শেখ হাসিনা সরকারের পতনের পর পদ্মাপারের সিংহাসনে বসবে কে? পরবর্তী সরকার বেছে নিতে অবশেষে ভোটাধিকার প্রয়োগ করবেন বাংলাদেশের ১২ কোটিরও বেশি মানুষ। বাংলাদেশের সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে অবধি চলবে ভোটগ্রহণ।

[yt]https://youtu.be/VwNP4BTJCvs?si=vDyeRzIPjByQSjdt[/yt]

আরও পড়ুন, শেষ রক্ষা হল না, কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার রাজ্যের ২ !

নৈরাজ্যের ক্ষত বুকে নিয়ে, অবশেষে সাধারণ নির্বাচনে বাংলাদেশ।২০২৪ সালের জুলাই মাসে, শেখ হাসিনা সরকারের পতনের পর, বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন ১২ কোটিরও বেশি ভোটার।খাতায় কলমে মোট আসন সংখ্য়া ৩০০। তবে ১ জন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হবে ২৯৯টি আসনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে অবধি ভোটগ্রহণ চলবে। লড়াই মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের।

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবারই জুলাই সনদ নিয়ে হবে গণভোট। গত নভেম্বরে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী চারটি বিষয়ের উপর একটি প্রশ্নের ভিত্তিতে হবে গণভোট। ফলে প্রত্য়েক ভোটারকে দু'টো করে ভোট দিতে হবে। বাংলাদেশে তিরিশ বছরের বেশি সময় পর এটা প্রথম নির্বাচন, যেখানে খালেদা জিয়া ও শেখ হাসিনা নেই। খালেদা জিয়ার মৃত্য়ু হয়েছে। আর শেখ হাসিনা দেশছাড়া।

গত বছরের শেষদিকে বাংলাদেশের ভোটকে প্রহসন বলে অভিযোগ করে, অডিও বার্তায় তীব্র আক্রমণ শানান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনের নামে একটা প্রহসন করতে যাচ্ছে। যেখানে আওয়ামি লিগের প্রায় ৫০% আমাদের ভোট। এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা?

PTI সূত্রে খবর,বাংলাদেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৪ হাজার ভোটকেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে সে দেশের পুলিশ। বৃহস্পতিবার গোটা বাংলাদেশে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে। এ ছাড়া ড্রোন, বডিক্যামেও চলবে নজরদারি। বাংলাদেশে এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লক্ষ।এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লক্ষ ২৫ হাজার  ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার।

from india https://ift.tt/AjymTE3
via IFTTT

Post a Comment

0 Comments

Bangladesh Election 2026: আজ বাংলাদেশে ভোট, শেখ হাসিনা সরকারের পতনের পর পদ্মাপারের সিংহাসনে বসবে কে?