Rahul Gandhi Slams Donald Trump: ‘সমকক্ষ হিসেবে কথা বলুন, ভারত চাকর নয়’, লোকসভা থেকে ট্রাম্পকে কড়া বার্তা রাহুলের

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর। পরিষ্কার জানিয়ে দিলেন, সমকক্ষ হিসেবেই ভারতের সঙ্গে কথা বলতে হবে ট্রাম্পকে। চাকর হিসেবে নয়। ভারত নিজের শক্তি, নিরাপত্তা এবং কৃষককে রক্ষা করবে। I.N.D.I.A. জোট ক্ষমতায় থাকলে বাণিজ্যচুক্তির ক্ষেত্রে আমেরিকার সামনে মাথানত করার কোনও প্রশ্নই থাকত না বলে জানালেন তিনি (Rahul Gandhi)

দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত বুধবার লোকসভায় বক্তৃতা করেন রাহুল। আর সেখানেই আমেরিকার সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের বাণিজ্যচুক্তিকে নিশানা করেন তিনি। রাহুল বলেন, "আমেরিকা এবং চিনের কাছে সবচেয়ে বডড সম্পদ হল ভারতের ডেটা। আমেরিকা যদি সুপারপাওয়ার হিসেবে টিকে থাকতে চায়, আমেরিকা যদি ডলার বাঁচাতে চায়, ভারতের ডেটাই তার চাবিকাঠি। কারণ চিনের নিজস্ব ডেটাপুল রয়েছে, ১৪০ কোটি জনসংখ্যা রয়েছে তাদের। ইউরোপ, আফ্রিকা, আমেরিকার ডেটা একত্রিত করলেও, তা চিনের সমান হবে না।"

তাই জনসংখ্যাই এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, "নিজেদের শক্তির কথা বলছি আমি। ভারত যদি আলোচনায় যায়, তাহলে নিজেদের শক্তি তুলে ধরতে হবে। আমাদের দেশের মানুষ, তাঁদের বুদ্ধিমত্তা, তাঁদের কর্মশক্তি, তাঁদের পছন্দ-অপছন্দ, তাঁদের কল্পনাশক্তি, তাঁদের ভয়ভীতি...২১ শতকে এগুলোই সম্পদ হয়ে উঠেছে। জনসংখ্যা দায়ভার বলে অনেককে বলতে শুনতাম। আসলে জনসংখ্যাই সবচেয়ে বড় সম্পদ। জনসংখ্যা শক্তি। আর তাই ডেটার গুরুত্ব বোঝা জরুরি।"

আমেরিকার সঙ্গে মোদি সরকার যে বাণিজ্যচুক্তি করেছে, তার তীব্র সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, "এই চুক্তি নিয়ে আমি হতভম্ব। I.N.D.I.A জোট যদি ট্রাম্পের সঙ্গে সমঝোতা করত, আমরা বলতাম, 'ট্রাম্প, প্রথমেই বলে রাখি, ভারতের ডেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ডলার বাঁচাতে চান। আমরা বন্ধু আপনার। আপনাকে সাহায্য় করতে চাই। কিন্তু মনে রাখবেন, ডলার বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার ভারতীয়দের হাতে। দ্বিতীয়ত, আপনি যদি আমাদের ডেটা চান, তাহলে বুঝতে হবে আপনাকে, আমাদের সমকক্ষ ভেবে কথা বলুন। এমন ভাবে কথা বলবেন না, যে আমরা আপনার চাকর'। আমাদের শক্তি, নিরাপত্তা, আমাদেরই। আমরা তাকে রক্ষা করব। তৃতীয়ত, আপনার ভোটব্যাঙ্ক যে কৃষিনির্ভর, আপনি যে নিজের দেশের কৃষকদের স্বার্থরক্ষা করতে চান, তা বুঝি আমরা। আপনাকে যেমন আপনার কৃষকদের রক্ষা করতে হবে, আমরাও আমাদের কৃষকদের রক্ষা করব।"

from india https://ift.tt/MPpesWA
via IFTTT

Post a Comment

0 Comments