<p><strong>নয়াদিল্লি :</strong> বেলডাঙায় NIA তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলা কলকাতা হাইকোর্টেই ফেরাল দেশের শীর্ষ আদালত। বেলডাঙাকাণ্ডে গত ২৮ জানুয়ারি NIA তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, 'NIA তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে রিপোর্ট দেবে NIA। মামলায় UAPA আইন যুক্ত করার স্বপক্ষে কী তথ্য প্রমাণ আছে সেটা হাইকোর্টে জানাবে NIA। এই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট।'</p> <p>এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য, 'সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না। ২০২৫-এর এপ্রিলে মুর্শিদাবাদে এ ধরনের ঘটনা ঘটার সময় আমরা দেখেছি কেন্দ্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চুপ ছিল। এখানে তারা সব নথি না দেখেই NIA তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল।' </p> <p> </p>
from india https://ift.tt/r1Y7Svl
via IFTTT
0 Comments