Vande Mataram: সরকারি অনুষ্ঠানে গাইতেই হবে 'বন্দে মাতরম', বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

<p><strong>কলকাতা: </strong>সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক 'বন্দে মাতরম'-এর (Vande Mataram) প্রথম ৬ স্তবক। বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সব রাজ্য সরকারকে।</p> <p>'জন গণ মন-র আগে বন্দে মাতরম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক' করা হল। কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে, তার তালিকাও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন, কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে 'বন্দে মাতরম' গাওয়া যাবে। রাষ্ট্রপতির কোনও সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও গাওয়া যাবে 'বন্দে মাতরম'। মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানেও উপযুক্ত মর্যাদায় 'বন্দে মাতরম'-এর প্রথম ৬ স্তবক গাওয়া যেতে পারে।</p> <p>'দেশের সমস্ত স্কুল শুরুর আগে সমবেত কণ্ঠে গাওয়া যেতে পারে বন্দে মাতরম'। মোদি সরকারের উদ্যোগে দেশজুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দে মাতরম' গানের সার্ধ শতবর্ষ।</p>

from india https://ift.tt/1j6v3kQ
via IFTTT

Post a Comment

0 Comments