Maithili Thakur : 'সন্তুষ্ট নই', হাসপাতালের পরিকাঠামো ইস্যুতে নিজের দলের স্বাস্থ্যমন্ত্রীর জবাবের বিরোধিতা মৈথিলীর; মিলল প্রশংসা

পটনা : সঙ্গীন অবস্থা সরকারি হাসপাতালের। যা বিহার বিধানসভার বাজেট অধিবেশনে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এল। নিজের দলেরই স্বাস্থ্যমন্ত্রীর জবাবের বিরোধিতা করলেন বিহারের প্রথমবারের বিধায়ক মৈথিলী ঠাকুর। নিজের কেন্দ্রে থাকা হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন মৈথিলী। বিধানসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন তিনি। তারদিহ ব্লকের কুরাসন নাদিয়ামির সরকারি হাসপাতালের উদ্বেগজনক অবস্থার কথা তুলে ধরেন এবং সতর্ক করে দেন যে, বিল্ডিংটি মোটেও নিরাপদ নয়।

যদি, তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের দেওয়া উত্তরে 'সন্তুষ্ট' হননি মৈথিলী। বিল্ডিংটিকে অ-নিরাপদ নয় বরং মেরামতযোগ্য বলে বর্ণনা করেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও বিষয়টি নিয়ে চাপ বাড়ান মৈথিলী। স্বাস্থ্যমন্ত্রীর এই মূল্যায়ন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়ে দেন। তিনি হাউসকে জানান, একটি ছোট ঘরে স্বাস্থ্য পরিষেবা চলছে। হাসপাতালে বর্তমানে কোনও এমবিবিএস চিকিৎসক নিযুক্ত নেই, যদিও আগে দু'জন ছিলেন। পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মৈথিলী মন্তব্য করেন, তাঁর মন্তব্য মন্ত্রীর উদ্দেশে প্রশ্ন নয়, বরং আবেদন। স্বাস্থ্য বিভাগে তাঁর (স্বাস্থ্যমন্ত্রীর) দীর্ঘ মেয়াদের কথা উল্লেখ করে এবং জনস্বার্থে এই কাজ করার আহ্বান জানান মৈথিলী।

জবাবে, স্বাস্থ্যমন্ত্রী পাণ্ডে বলেছিলেন যে, সরকার বিষয়টি সম্পর্কে অবগত এবং বেশ কয়েকটি হাসপাতালের জন্য নতুন ভবন অনুমোদন করেছে। তবে, এই আশ্বাস ঠাকুরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয় এবং এই বিতর্ক কিছুক্ষণের জন্য বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। এই কথোপকথনের ভিডিও শেয়ার করেছেন মৈথিলী। যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। অনেকেই বিধায়কের মধ্যস্থতার প্রশংসা করেন। ইনস্টাগ্রামের পোস্টে বিধায়ক লেখেন, "জনস্বাস্থ্যের সঙ্গে কোনও আপস গ্রহণযোগ্য নয়। এই অঞ্চলের জনগণের জন্য উন্নত, সহজলভ্য এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান আমাদের অগ্রাধিকার।"

অনেক ব্যবহারকারী বলেছেন যে, এই পর্বটি বিস্তৃত কিন্তু প্রায়শই উপেক্ষা করা সমস্যা তুলে ধরেছে। তাঁরা উল্লেখ করেছেন যে, অ-নিরাপদ সরকারি হাসপাতাল বিল্ডিং কেবল বিহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের বিভিন্ন রাজ্যের সমস্যা। ইনস্টাগ্রামে জনৈক ব্যবহারকারী লিখেছেন, "খুব ভাল করেছেন.. আপনি যেভাবে সুন্দরভাবে দ্বিমত পোষণ করেছেন এবং পুনরায় দেখার অনুরোধ করেছেন তা সত্যিই উপযুক্ত এবং প্রশংসার যোগ্য।" বিহারের দ্বারভাঙা জেলার আলিগড় বিধানসভা কেন্দ্র থেকে এবার ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। বিজেপির আসনে আরজেডির হেভিওয়েট বিনোদ মিশ্রকে পরাজিত করে, বিপুল ভোটে জয় এনেছেন মৈথিলী ঠাকুর। প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন তিনি।

from india https://ift.tt/jPRifZg
via IFTTT

Post a Comment

0 Comments