কলকাতা: মহার্ঘভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ২ শতাংশ হারে DA বৃদ্ধি করল কেন্দ্র। ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে DA দেওয়া হবে সকলকে। শনিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই ২ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধিতে অনুমোদন মেলে খবর। তবে এবার DA বৃদ্ধির ঘোষণায় বেশ দেরি হল। সেই নিয়ে বেতনভোগী থেকে পেনশনভোগীরা অসন্তোষও প্রকাশ করছিলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ প্রতিবাদে নামার সিদ্ধান্তও নেন। (DA Hike News)

২০১৭ সালের ১ জানুয়ারি সপ্তম বেতন কমিশন চালু হওয়ার DA বৃদ্ধির ঘোষণায় কখনও দেরি হয়নি। প্রথমে জানা যায় দোলের আগে DA বৃদ্ধির ঘোষণা হবে। কিন্তু দোল চলে গেলেও ঘোষণা হয়নি। যে কারণে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্সের তরফে মন্ত্রিসভার সচিবকে চিঠিও দেওয়া হয়। ১৬ এপ্রিল থেকে মধ্য়াহ্নভোজের সময় সমস্ত দফতরে ধর্নায় বসা হবে বলে জানানো হয় ওই চিঠিতে। (Dearness Allowance)

এর আগে, অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বেড়েছিল। সেবার ৫৫ থেকে বেড়ে DA-র হার হয় ৫৮ শতাংশ। এবার তা বেড়ে হল ৬০ শতাংশ। ২০২৫ সালের ১ জুলাই থেকে বর্ধিত হারে DA মিলেছিল সেবার।

বছরে দু’বার DA-র হার বাড়ায় কেন্দ্রীয় সরকার, একবার জানুয়ারিতে, আর একবার জুলাই মাসে। মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে DA-র হার বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় সরকারের কর্মচারী থেকে পেনশনভোগীরা বর্ধিত হারে DA পান। DA বৃদ্ধিতে ১ কোটি কেন্দ্রীয় সরকারি চাকুরে এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। বর্ধিত হারে DA মেলার পর যাঁদের বেসিক স্যালারি ৩০০০০ টাকা, মাসে ৬০০ টাকা করে বেশি পাবেন তাঁরা।

যদিও ২ শতাংশ হারে DA বৃদ্ধিতে অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ। বেতনের কাঠামোয় বেশ কিছু পরিবর্তন চাইছিলেন তাঁরা। বিশেষ করে অষ্টম বেতন কমিশন চালুর প্রস্তাব নিয়ে একাধিক দাবিদাওয়া রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনের তরফে স্মারকলিপিও জমা দেওয়া হয় সেই মর্মে। সেই সব দাবিদাওয়া যদি মেনে নেয় কেন্দ্র, সেক্ষেত্রে ন্যূনতম বেসিক স্যালারি ১৮০০০ থেকে ৬৯০০০ টাকার মধ্যে থাকবে। ফিটমেন্ট ফ্যাক্টর হবে ৩.৮৩।

এদিন মন্ত্রিসভার বৈঠকে Sovereign Maritime Fund-এও অনুমোদন মিলেছে। ওই তহবিলে থাকছে ১৩০০০ কোটি টাকা, যার আওতায় ভারতের পতাকা লাগানো, ভারতমুখী এবং ভারতের জাহাজগুলির জন্য বিমা করা যাবে। পাশাপাশি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনারকে ২০২৮ সাল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার জন্য বাড়তি বরাদ্দ হয়েছে ৩০০০ কোটি টাকা।

from india https://ift.tt/BTs3hcY
via IFTTT
0 Comments