অনির্বাণ বিশ্বাস, কলকাতা : আজই রাজ্যে আসছেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। ভোট প্রস্তুতি দেখতে ৩ দিনের সফরে আসছেন জ্ঞানেশ ভারতী। জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকবেন আরও ২ আধিকারিক। আজ উত্তরবঙ্গে আসছে নির্বাচন কমিশনের আরও একটি টিম।

[yt]https://youtu.be/RRP_e4Q2ZiY?si=L4OOBJwq_U45bweq[/yt]

আরও পড়ুন, ফের রাজ্যে অমিত শাহ, আজ কোথায় কোথায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ? রইল কর্মসূচি

নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার

নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যের একাধিক জেলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে শুরু হচ্ছে তিন দিনের উচ্চপর্যায়ের পর্যালোচনা সফর।১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় ধারাবাহিক বৈঠকের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সমন্বয় পর্যালোচনা করা হচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে দুর্গাপুরে পৌঁছনোর পরই শুরু হবে কর্মসূচি। দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার অবজারভার, পুলিশ কমিশনার (CP), জেলা নির্বাচন আধিকারিক (DEO) এবং পুলিশ সুপারের (SP) সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে ভোট পরিচালনার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়।

কবে কোথায় কাদের সঙ্গে বৈঠক ?

মঙ্গলবার সকাল ১০টায় পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। পরে হুগলির উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৩টায় হুগলি জেলার অবজারভার, CP, DEO এবং SP-দের সঙ্গে বৈঠক করা হয়। ঐ দিনই কলকাতায় কলকাতায় ফিরবেন জ্ঞানেশ ভারতী। ‌বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে উত্তর ২৪ পরগনা জেলা সদর দফতরে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন আধিকারিক (CEO)-এর দফতরে পরিদর্শন করবেন। জ্ঞানেশ ভারতী ছাড়াও আসছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পবন কুমার শর্মা । তিনি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও দক্ষিণ 24 পরগনার ভোট প্রস্তুতি বৈঠক করবেন স্থানীয় প্রশাসনের সঙ্গে।

মূল লক্ষ্য

নির্বাচন কমিশ সূত্রে খবর, এই তিন দিনের ধারাবাহিক বৈঠকের মূল লক্ষ্য হল নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা। বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মাটির পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

from india https://ift.tt/oPOWjqd
via IFTTT
0 Comments