<p><strong>নয়াদিল্লি :</strong> দেশজুড়ে তীব্র গরম। অধিকাংশ প্রান্তেই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এখনও মে মাসই শুরু হল না, তারমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি। আর এর জেরে এবার বিশ্বে উষ্ণতম জায়গার তালিকায় শীর্ষে চলে এল ভারত। AQI.in-এর পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের উষ্ণতম জায়গাগুলির তালিকায় শীর্ষে রয়েছে ভারত। বিশ্বের শীর্ষ ১০০টি উষ্ণতম স্থানের তালিকায় প্রায় ৯৬টি ভারতীয় শহর রয়েছে। এই আকস্মিক বৃদ্ধি বিভিন্ন অঞ্চলে চলতে থাকা তাপপ্রবাহের তীব্রতাকে তুলে ধরছে। তালিকার শীর্ষে রয়েছে- মধ্যপ্রদেশের ওরছা, যেখানে ২৭ এপ্রিল সকাল ৯:৪০ মিনিটে তীব্র গরম ছিল। যা ৪১° সেলসিয়াস হিসাবে রেকর্ড করা হয়েছে। এর ঠিক পরেই রয়েছে উত্তরপ্রদেশের ঝাঁসি এবং ওড়িশার বালাঙ্গির। উভয় স্থানেই একই রকম তাপমাত্রা রেকর্ড করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে। যা বিশেষভাবে লক্ষণীয় তা হল, র‍্যাঙ্কিংয়ে এত ভারতীয় শহর! বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ৩৮°C থেকে ৪০°C-এর মধ্যে রেকর্ড করা হয়েছে। যা ব্যাপক ও দীর্ঘস্থায়ী <a title="তাপপ্রবাহ" href="https://ift.tt/SJsnNGX" data-type="interlinkingkeywords">তাপপ্রবাহ</a>ের ইঙ্গিত দিচ্ছে।</p>
from india https://ift.tt/nMCr7ou
via IFTTT
0 Comments