Hyderabad-Hubballi Flight : হঠাৎ যান্ত্রিক ত্রুটি, মাঝ-আকাশে প্রায় ৪ ঘণ্টা চক্কর বিমানের; আতঙ্কে যা করলেন মহিলা যাত্রী...

বেঙ্গালুরু : ভয়াবহ অভিজ্ঞতা। শিহরণ জাগানো আতঙ্ক। বিমান তখন মাঝ-আকাশে। হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নিয়ন্ত্রণ হারায় Fly91। যার জেরে চরম আতঙ্ক ছড়ায়। যান্ত্রিক ত্রুটি নিয়ে প্রায় চার ঘণ্টা আকাশেই চক্কর কাটে বিমানটি। আর তাতে চরম আতঙ্কিত হয়ে পড়েন এক মহিলা যাত্রী। আতঙ্কে কার্যত কাঁপছিল তাঁর গোটা শরীর। হাতজোড় করে সমানে বিড়বিড় করে প্রার্থনা করতে থাকেন। চোখ দিয়ে নাগাড়ে জল গড়াতে থাকে তাঁরে। বারবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। সেই ঘটনার ভিডিও সামনে এসেছে। বারবার তাঁর মুখ থেকে বেরিয়ে আসে "হে ঈশ্বর"। ভিডিওয় অপর একজনকে বলতে শোনা যায়, "কেন উনি এমন করছেন।" অপর একজন বলতে থাকেন, "কেঁদো না, কেঁদো না, কিছু হবে না, থামো।"

গতকাল দুপুর ৩টে নাগাদ হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ান শুরু করে Fly91 এয়ারলাইন্সের বিমান IC3401 । হুব্বাল্লিতে অবতরণের কথা ছিল বিকাল সাড়ে ৪টা নাগাদ। কিন্তু, হুব্বাল্লির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানে। যার জেরে অবতরণ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হন পাইলট। প্রায় চার ঘণ্টা আকাশেই উড়তে থাকে বিমান। পরিস্থিতির মোকাবিলা করে নিরাপদে অবতরণের চেষ্টা করছিলেন পাইলট। এই পরিস্থিতিতে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকেই প্রার্থনা শুরু করে দেন। কান্নায় ভেঙে পড়েন। সেই সময় পাইলট যাত্রীদের উদ্দেশে বলতে থাকেন, "আমরা অপেক্ষা করছি। আমরা আপনাকে সর্বশেষ তথ্য জানাতে থাকব। ধৈর্য ধরুন এবং অনুগ্রহ করে নির্দেশাবলী অনুসরণ করুন।" যাত্রীদের অনেককে পাইলটকে বলতে শোনা যায়, বেঙ্গালুরু ফিরে চলুন। Hyderabad-Hubballi Fly91 flight

এক যাত্রী বলেন, "পাইলটকে বলুন বেঙ্গালুরু ফিরে যেতে, অথবা আমরা অন্তত বেলগাঁওয়ে ফিরে যেতে পারি।" তার উত্তরে অপর এক যাত্রী বলেন, "হ্যাঁ, সেটা কাছেই।" ইতিমধ্যে Fly91 এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন পরিবারের সদস্যরা। তাঁরা অভিযোগ তোলেন, এয়ারলাইন্সের তরফে কমিউনিকেশনের অভিযোগ ছিল। অবহেলার অভিযোগ তোলেন তাঁরা। তাঁরা দাবি করেন, যথাযথ কোনও খবর দেওয়া হচ্ছিল না।

বেশ কিছুক্ষণ উদ্বেগের প্রহর কাটানোর পর, বিমানটি পরে ডাইভার্ট করে নিরাপদে বেঙ্গালুরুর কাম্পেগৌড়া বিমানবন্দরে অবতরণ করা হয় সন্ধে সাড়ে ৭টা নাগাদ। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিমান পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। Flight Services

from india https://ift.tt/zuNUAiv
via IFTTT

Post a Comment

0 Comments

Hyderabad-Hubballi Flight : হঠাৎ যান্ত্রিক ত্রুটি, মাঝ-আকাশে প্রায় ৪ ঘণ্টা চক্কর বিমানের; আতঙ্কে যা করলেন মহিলা যাত্রী...