Plane Accident News: মাটি ছাড়ার ঠিক আগে বিমানে আগুন, ধোঁয়ায় ঢাকল চারিদিক, দিল্লির বিমানবন্দরে জরুরি অবস্থা, আহত ৬

নয়াদিল্লি: মাটি ছাড়ার ঠিক আগের মুহূর্তে ইঞ্জিনে আগুন। ভয়ঙ্কর ঘটনা ঘটল দিল্লি বিমানবন্দরে। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে, যার দরুণ জরুরি অবস্থা জারি করা হয় সেখানে। এই ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁদের। ইঞ্জিন ফেলিওরের জেরেই এমনটা ঘটে বলে মনে করা হচ্ছে। (SWISS Plane Engine Fire)

রবিবার রাত ১টা বেজে ৮ মিনিটে এই দুর্ঘটনা ঘটে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীভর্তি SWISS বিমানটি টেকঅফের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় হঠাৎই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করে। (Plane Accident News)

#BREAKING : Swiss International Air Lines flight LX147, operated by aircraft HB-JHK, suffered an engine No. 1 failure during the take-off roll while departing Delhi for Zurich.

Emergency slides were deployed and the aircraft was evacuated on the runway as a precaution.… pic.twitter.com/EwGFQjvLlZ
— upuknews (@upuknews1) April 26, 2026

আরও পড়ুন: ‘দলবদলু’ হলেন রাঘব চাড্ডা, মুখ খুললেন অন্না হাজারে, বললেন, ‘আমরা নিজেদের স্বার্থে…’

পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে বিমানটির টেকঅফ রান বাতিল করা হয়। এমার্জেন্সি স্লাইডের সাহায্য়ে যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে। স্লাইডে যাঁদের সমস্যা ছিল, সিঁড়ি দিয়েই নামিয়ে আনা হয়। ছয় যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।

SWISS International Airlines-এর LX147, A330 এয়ারবাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন ২২৮ জন যাত্রী, চার শিশু। ১৩ জন বিমানকর্মীদের কেউ আহত হননি।  দিল্লি থেকে বিমানটি সুইৎজারল্যান্ডেরক জুরিখ যাচ্ছিল। ওই ঘটনার পর জরুরি অবস্থা জারি করা হয় বিমানে। যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়। বিকল্প বিমানে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে খবর।

दिल्ली से ज्यूरिख जा रही Swiss Air की फ्लाइट का इंजन टेकऑफ के दौरान फेल हो गया। लैंडिंग गियर में आग लग गई। फ्लाइट रोककर सभी 245 यात्रियों और क्रू मेंबरों को सुरक्षित उतारा गया। एयरपोर्ट पर फुल इमरजेंसी घोषित की गई। कुछ देर तक रनवे बंद भी रहा। pic.twitter.com/oqrqRApizV
— Sachin Gupta (@Sachingupta) April 26, 2026

আরও পড়ুন: বিজেপি-তে যোগ দিতেই জোর ধাক্কা খেলেন রাঘব চাড্ডা, ২৪ ঘণ্টায় ১ মিলিয়ন ফলোয়ার কমল সোশ্যাল মিডিয়ায়

SWISS-এর তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, এই ধরনের ঘটনা যে কারও জন্যই আতঙ্কের। স্থানীয় লোকজন যাত্রীদের দেখভাল করছেন। তাদের তরফেও লাগাতার নজর রাখা হয়েছে পরিস্থিতির দিকে। সুইৎজারল্যান্ড থেকে দিল্লি আসছেন তাদের প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিমানটি পরীক্ষা করে দেখা হবে।

from india https://ift.tt/XnrbAfJ
via IFTTT

Post a Comment

0 Comments