Raghav Chadda VS Aap : রাজ্যসভা (Rajya Sabha) থেকে রাঘব চাড্ডাকে (Raghav Chadda) ডেপুটি লিডার পদ থকে সরাতেই তুমুল তরজা শুরু হয়েছে আম আদমি পার্টিতে (AAM Admi Party) । খোদ দলের এহেন আচরণে বেজায় চলেছেন চাড্ডা। পরিস্থিতি এমন জায়গায় গড়িয়েছে, যে দলের বিরুদ্ধেই প্রকাশ্য়ে ভিডিয়ো বার্তা দিয়েছেন আপ এমপি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজধানীর রাজনীতিতে। জানেন, কেন সাংসদের বক্তব্য এত গুরুত্ব সহকারে শোনে সরকার ? কোন শিক্ষাগত যোগ্যতায় এই 'সিদ্ধি লাভ, করেছেন চাড্ডা।

কোন স্কুলে পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা কতদূর
সম্প্রতি রাঘবের সঙ্গে আম আদমি পার্টির তরজায় অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, কেজরিওয়ালের মতো উচ্চ শিক্ষিতের দলে রাজ্য়সভায় ডেপুটি লিডারের পদে ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই কোনও উচ্চ শিক্ষিত ব্যক্তিকেই ওখানে এতদিন রেখেছিল দল। জেনে নিন, কী কী ডিগ্রি রয়েছে রাঘবের। রাজনীতির আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

দিল্লির স্কুলে পড়াশোনা
১৯৮৮ সালের ১১ নভেম্বর দিল্লিতে জন্ম রাঘবের। রাজধানীর মডার্ন স্কুলে পড়াশোনা করেন তিনি। পরে দিল্লি ইউনিভার্সিটি থেকে বাণিজ্য়ে স্নাতক ডিগ্রি পান। কমার্স নিয়ে পড়ার কারণে অর্থনীতিতে প্রথম থেকেই আগ্রহ ছিল চাড্ডার।

মাত্র ২২ বছর বয়সে চাটার্ড অ্যাকাউন্ট্য়ান্ট হন
খুব কম বয়েসেই চার্টার্ড অ্য়াকাউন্ট্যান্সি ডিগ্রি লাভ করেন রাঘব। Institute of Chartered Accountants of India থেকে এই ডিগ্রি লাভ করেন তিনি। যে কারণে প্রথম থেকে অর্থ সংক্রান্ত বিষয়টি সহজেই বুঝে যান চাড্ডা।

এখানেই থেমে থাকেনি তার ডিগ্রি
পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন । লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে এক্সিকিউটিভ এডুকেশন পোগ্রাম সম্পূর্ণ করেন তিনি। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এডুকেশন পোগ্রাম করেন পঞ্জাবের আপ সাংসদ। এই তিন স্কুল থেকে পড়াশোনা করায় তাঁর প্রোফাইল অনেকটাই শক্তিশালী হয়ে যায়।

চার্টার্জ অ্য়াকাউন্ট্য়ান্ট হওয়ার পর ফিন্যান্স ও অ্যাকাউন্টিংকেই পেশা হিসাবে বেছে নেন রাঘব। অনেক আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্মে কাজ শুরু করে দেন। পরবর্তীকালে এই অর্থনীতি ও অ্য়াকাউন্টিং নিয়ে কাজ তাঁকে রাজনীতির আঙিনায় অনেক সুবিধা দেয়।

চার্টার্ড অ্য়াকাউন্ট্যান্ট থেকে রাজ্য়সভা
২০২২ সালর এপ্রিলে রাঘবকে রাজ্য়সভায় সাংসদ করে পাঠায় আপ। পঞ্জাব থেকে রাজ্যসভায় যান তিনি। আম আদমি পার্টির তরতাজা শিক্ষিত নেতাদের মধ্যে দ্রুত নাম উঠে আসে চাড্ডার। যে কারণে তাদের ডেপুটি লিডার পদ দেয় দল। সংসদে সব সময় সাধারণ মানুষের অন্য বিষয়গুলি তুলে ধরায় দ্রুত জনপ্রিয়তা পান তিনি। এয়ারপোর্টে চা-সিঙাড়ার আকাশছোঁয়া দামের বিষয়ে সংসদে তোলেন তিনি। পরে ব্লিঙ্কিটের ফুড ডেলিভারি বয়দের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। সম্প্রতি তার টেলিকম কোম্পানির ডেটা লিমিট নিয়ে বক্তব্য সবার প্রশংসা কুড়োয়।

কেন দলের মধ্য়ে এখন কোনণঠাসা
৩৭ বছরের রাঘব পঞ্জাবের আম আদমি পার্টির এমপি। অতীতে তাঁকে রাজ্যসভায় দলের ডেপুটি পদ থেকে সরানো হয়। তার জায়গায় বসানো হয়েছে অশোক মিত্তলকে। এরপরই দলের বিরুদ্ধে প্রকাশ্যে ভিডিয়ো পোস্ট করেন রাঘব। পাল্টা কেন তাঁকে সরানো হয়েছে, সেই ব্যাখ্যা দেয় আপ। আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, দল সংসদে বলার জন্য খুবই সীমিত সময় পায়। সেখানে জাতীয় পর্যায়ের কোনও প্রসঙ্গে তোলাই বাঞ্ছনীয়। দেশকে বাচানোই আমাদের মূল কাজ। সেখানে কেউ এয়াপোর্টে সিঙ্গারা কেন সস্তায় পাওয়া যায় না, তা নিয়ে কথা বলেন , তবে তা গ্রহণযোগ্য নয়।

from india https://ift.tt/tu3w8Dv
via IFTTT
0 Comments