Raja Raghuvanshi Case: হানিমুনে স্বামীকে খুনের অভিযোগ, জামিন পেয়ে গেলেন সোনম রঘুবংশী, এখনও জেলে প্রেমিক-সহ ৩

শিলং: হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ উঠেছিল। সেই সোনম রঘুবংশী এবার জামিন পেয়ে গেলেন। আগে তিন-তিনবার তাঁর জামিনের আবেদন খারিজ গয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল শিলংয়ের একটি আদালত। জেল থেকে বেরিয়ে এসেছেন সোনম। আইনি প্রক্রিয়া সামাল দিল তাঁর পরিবার। (Sonam Raghuvanshi Gets Bail)

হানিমুনে গিয়ে স্বামীকে খুনের ঘটনা সামনে আসতে ২০২৫ সালে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। গতবছর মে মাসে স্বামী রাজা রঘুবংশীর সঙ্গে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে হানিমুনে গিয়েছিলেন সোনম। সোহরা থেকে প্রথমে নিখোঁজ হয়ে যান তাঁরা। পরে খাদের মধ্যে থেকে রাজার দেহ উদ্ধার হয়। উত্তর প্রদেশ থেকে পরে সোনমকে আটক করা হয়। (Raja Raghuvanshi Case)

আরও পড়ুন: বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে ভারতে? ‘সম্ভব হচ্ছে না’ বলে মোদি সরকারকে SOS পাঠাল বিমান সংস্থাগুলি, ঝাঁপ বন্ধের হুঁশিয়ারি

সেই সময় পুলিশের দাবি ছিল, রাজাকে খুনের কথা স্বীকার করেছেন সোনম। প্রেমিক রাজ কুশওয়াহা এবং আরও তিন জনের সঙ্গে মিলে রাজাকে খুনে শামিল ছিলেন তিনিও। সোনমের জামিন মঞ্জুর হলেও, এখনও জেলে রয়েছে রাজ এবং অন্য তিন অভিযুক্ত। একমাত্র সোনমই জামিনের আবেদন ককেছিলেন। পূর্ব খাসি জেলা আদালতের বিচারক তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন। তদন্ত শেষ হয়ে গিয়েছে, চার্জশিট জমা পড়ে গিয়েছে, তাই সোনমের জামিনে আপত্তি নেই বলে জানানো হয়। সোনম তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে জানানো হয়।

ইতিমধ্যেই ১০ মাস জেলে কাটিয়েছেন সোনম। তাঁর হয়ে বন্ডে সই করতে শিলং পৌঁছন বাবা ও তুতো দাদা। সেই মতো মঙ্গলবার বিকেলেই জেল থেকে বেরিয়ে আসেন সোনম। ইতিমধ্যেই সোহরা আদালতে ৭৯০ পাতার চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা। তাতে সোনম-সহ পাঁচ অভিযুক্তের নাম রয়েছে।

আরও পড়ুন: রেললাইন উড়িয়ে দেওয়ার চেষ্টা? তীব্র বিস্ফোরণে কাঁপল চারিদিক, উদ্ধার বিস্ফোরক, ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহ

হানিমুনে প্রথম শিলংই পৌঁছন সোনম এবং রাজা। পরবর্তীতে সোহরা যান তাঁরা। গত বছর ২৬ মে প্রথম নিখোঁজ হয়ে যান তাঁরা। তাঁদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। শেষ পর্যন্ত ২ জুন একটি জলপ্রপাতের কাছে, গভীর খাদ থেকে রাজার দেহ উদ্ধার হয়। এর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য় উঠে আসে। তদন্তকারীরা দাবি করেন, রাজের সঙ্গে ঢের আগে থেকেই সম্পর্ক সোনমের। কিন্তু বাড়ির চাপে রাজাকে বিয়ে করতে রাজি হন তিনি। কিন্তু বিয়ের পরও রাজের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেননি সোনম। বরং প্রেমিকের সঙ্গে মিলে রাজাকে খুনের চক্রান্ত করেন। সেই মতো মেঘালয়ে নিয়ে যান হানিমুনে। রাজাকে শেষ করে দিতে ভাড়াটে খুনিদের মোটা টাকার প্রলোভন দেওয়া হয়েছিল বলেও জানা যায়।

from india https://ift.tt/0kbXeQ2
via IFTTT

Post a Comment

0 Comments