Viral Video: হাতে দিশি পিস্তল ! ৩ সওয়ার নিয়ে সাঁ সাঁ করে ছুটছে বাইক, আচমকাই... রিলসে ধরা পড়ল ভয়ঙ্কর মুহূর্ত

মধ্যপ্রদেশ : সোশ্যাল মিডিয়ায় স্টান্ট দেখানোর পরিণতি যে কী ভয়ঙ্কর এবং মর্মান্তিক হতে পারে, সম্প্রতি তারই নিদর্শন পাওয়া গিয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায় গত ১৪ এপ্রিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাইকে সওয়া হয়েছে ৩ যুবক। একজনের হাতে আবার ধরা বন্দুক। ভিডিওতে বোঝা যাচ্ছে সাংঘাতিক গতিতে চলছে বাইক। তিন সওয়ারের কারও মাথাতেই নেই হেলমেট। আচমকাই দেখা গেল কিছু একটাতে ধাক্কা মারল বাইকটি। তারপর...

পরবর্তীতে জানা গিয়েছে, প্রচণ্ড গতিতে গিয়ে একটি ট্রাকে ধাক্কা মেরেছিল ওই বাইকটি। যে তিনজন বাইকে সওয়ার ছিল, তারা তিন ভাই। তিনজনেরই মৃত্যু হয়েছে ওই ভয়ঙ্কর দুর্ঘটনায়। একই পরিবারের তিন ছেলে, তিনটে তাজা প্রাণ চলে গিয়েছে চোখের নিমেষে। আরও ২ জনের গুরুতর আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে। মৌগঞ্জ থানার আওতাধীন জাতীয় সড়কের পান্নি পাথারিয়া এলাকায় ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, ২টো বাইকে মোট ৫ জন সওয়ার ছিল। পুলিশ জানিয়েছে, তিন ভাই যে বাইকে ছিল, সেটি চলছিল সাংঘাতিক দ্রুত গতিতে। রাস্তার পাশে দাঁড়ানো ইট বোঝাই একটি লরিতে ধাক্কা মারে ওই বাইকটি। অনুমান, বাইকে সওয়ার হয়ে রিলস বানাচ্ছিল ওই তিন যুবক। সেখানেই দেখা গিয়েছে, একজনের হাতে ধরা রয়েছে একটি দিশি পিস্তল। পুলিশ সূত্রে খবর, এই তিনজনের মধ্যে ২ জন নাবালক। কীভাবে এদের হাতে অস্ত্র এল, স্বভাবতই তা নিয়ে উঠছে প্রশ্ন।

📍Mauganj, Madhya Pradesh: Three youths riding a motorcycle without helmets, one holding a country-made pistol while their friends filmed from another bike, rammed into a stationary truck on NH-135. All three lost their life on the spot. pic.twitter.com/ddNjMlgcG4
— Deadly Kalesh (@Deadlykalesh) April 19, 2026

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি ট্রাককে সম্ভবত ওভারটেক করার চেষ্টা করছিল তিন ভাই সওয়ার ছিল যে বাইকে, সেই বাইকটি। আচমকাই তাদের সামনে এসে যায় রাস্তার পাশে দাঁড়ানো ইট বোঝাই লরিটি। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাইকটি সটান গিয়ে ধাক্কা মারে সেখানে। তারপরেই ঘটে অঘটন। ইট বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ৩ ভাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এই বাইকের পিছনে ছিল আরেকটি বাইক। সেখানে থাকা ২ জন মূলত রিলস শ্যুট করছিল। ওই বাইকটিও ইট বোঝাই লরিতে এসেই ধাক্কা মারে। পিছনের বাইকে সওয়ার থাকা ২ জনও সাংঘাতিক ভাবে আহত হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা।

from india https://ift.tt/gOdlLnK
via IFTTT

Post a Comment

0 Comments

Hyderabad-Hubballi Flight : হঠাৎ যান্ত্রিক ত্রুটি, মাঝ-আকাশে প্রায় ৪ ঘণ্টা চক্কর বিমানের; আতঙ্কে যা করলেন মহিলা যাত্রী...