Akhilesh Yadav : 'পশ্চিমবঙ্গের জন্যই SIR আনা হয়েছে', তৃণমূলনেত্রীর পাশে থাকার বার্তা অখিলেশের

কলকাতা : 'এরা SIR নিয়ে এসেছে আপনাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্যই।' নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এমনই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে তিনি নিশানা করলেন নির্বাচন কমিশন ও বিজেপিকে। পাশাপাশি তৃণমূলনেত্রীর পাশে থাকার বার্তাও দিলেন।

অখিলেশ বললেন, "পুরো দেশের মধ্যে যদি বিজেপির বিরুদ্ধে কেউ মোকাবিলা করে থাকেন, সেটা এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই করেই বিজেপির সঙ্গে মোকাবিলা করা যাবে। যত কষ্ট-সমস্যা এই ভোটকে কেন্দ্র করে দেওয়া যেত...আর SIR-এর বাস্তব বলতে, বিহারের জন্য SIR এসেছিল কি আসেনি, সেটা আলাদা বিষয়। কিন্তু, এরা SIR নিয়ে এসেছে আপনাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য। নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট বাড়ানো, যাতে বেশি সংখ্যক মানুষ ভোট দিতে আসেন। কিন্তু, প্রথমবার দেখা যাচ্ছে যে, নির্বাচন কমিশন-বিজেপি SIR-এর বাহানায় আমজনতাকে সমস্যায় ফেলছে। ওদের লক্ষ্য, এখানে বেশি করে ভোট কাটা। অথচ, ওদের দায়িত্ব ভোট বাড়ানো। ভোটারদের সাহায্য করা।" তাঁর সংযোজন, "যখনই ভোট হয় নির্বাচন কমিশন অভিযান চালায়। যাতে বেশি সংখ্যক মানুষ ভোট দিতে আসে। বেশি করে মানুষ বেরিয়ে আসে। নতুন ভোটার জোড়া যায়। কিন্তু, এই প্রথমবার দেখলাম, SIR-এর নামে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলার কাজ করছে। দেশে SIR-র নামে যাকেই সমস্যা ফেলুক, আমি নিশ্চিত, পশ্চিমবঙ্গের মানুষের দিদির প্রতি যে ভালবাসা আছে তাতে উনি পুনরায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপির লড়াইটা হারার লড়াই। ওদের ভাবনাচিন্তা, সম্মানের সঙ্গে হারার। এখানকার মানুষ হারাবে। ওরা আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার সঙ্গে খেলা করছে। নির্বাচন কমিশনের সঙ্গে মিলে খেলছে। অথচ, কমিশন সাংবিধানিক সংস্থা। আমি খুশি যে, দিদি ইডি-কে হারিয়ে দিয়েছে। বিজেপি পেন ড্রাইভের পেন (যন্ত্রণা) ভুলতে পারছে না। বিজেপি ভুলে গেছে যে, এই রাজ্য দিদির নেতৃত্বে...এটা সাংস্কৃতিক ইউনিট। রাজনৈতিক ইউনিট নয়। এখানকার মিষ্টতা জিতবে। দিদি জিতিয়ে দেখাবেন। আমাদের পুরো সমর্থন দিদির প্রতি।"

আজ সকালেই শহরে এসে পৌঁছান অখিলেশ। কলকাতায় নেমেই বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন সমাজবাদী পার্টির প্রধান। এরপর তিনি চলে যান কালীঘাটের মন্দিরে পুজো দিতে। তারপর তিনি নবান্নে পৌঁছান। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উভয়ের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

from india https://ift.tt/Id2eVKw
via IFTTT

Post a Comment

0 Comments

Viral Video: একরত্তি পথশিশুর জন্য দোলনা কিনলেন পুলিশকর্মী, তাঁর কাজে দিলখুশ নেটিজেনদের, ভিডিও দেখলে মুখে হাসি ফুটবে আপনারও