Jharkhand Train Accident : লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ট্রাক, সজোরে ধাক্কা মারল ছুটে আসা ট্রেন, ভাইরাল ভিডিও

Jharkhand Train Accident : ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। অল্পের জন্য এড়ানো গেল বড়সড় বিপদ। লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে এসে সজোরে ধাক্কা মেরেছি একটি মেল ট্রেন। এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে গিয়েছে ট্রাকটি। তবে ভাগ্য ভাল থাকায় এই ঘটনায় কারও মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রেন দুর্ঘটনার ভিডিও, যা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। প্রায় সকলেই বলছেন, সত্যিই বরাত জোরে সাংঘাতিক বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

নওয়াদিহ রেলওয়ে ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। গোন্দা-আসানসোল এক্সপ্রেস সেই সময় ওই ক্রসিং দিয়ে যাওয়ার কথা ছিল। লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল। সেই সময়টি ওই ট্রাকটিও যাচ্ছিল। কোনওভাবে মাঝপথে আটকে যায় ট্রাকটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক্সপ্রেস ট্রেনটি এসে সোজা ধাক্কা মারল ট্রাকের পিছনের দিকের অংশে। সাইড থেকে অর্থাৎ পাশ থেকে এসে ট্রাকের পিছনের দিকের অংশে ধাক্কা মেরেছিল ট্রেনটি। এই ধাক্কার জেরে যে জায়গায় ট্রাকটি দাঁড়িয়ে ছিল, সেখান থেকে পাশের অংশে বেশ কিছুটা সরে গিয়েছিল ট্রাকটি। এর জেরে আহত হয়েছেন ২ জন বাইক আরোহী।

সংবাদসংস্থা পিটিআই- কে রেলওয়ের তরফে আধিকারিকরা জানিয়েছেন, নওয়াদিহ রেল ক্রসিংয়ের কাছে প্রচুর যানজট থাকে। সঠিক সিগনাল ছাড়াই ডাউন লাইনে এসে পড়েছিল গোন্দা-আসানসোল এক্সপ্রেস। আর সোজা ধাক্কা মারে রেল ওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে। যানজটেই আটকে পড়েছিল ট্রাকটি। এই দুর্ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা ধরে ট্রেন পরিষেবা ব্যাহত ছিল জসিডি-আসানসোল মেন শাখায়।

#WATCH | Jharkhand: The Gonda-Asansol Express train collided with a truck loaded with rice at the Rohini-Nawadih railway crossing between Jasidih and Madhupur. The accident disrupted train traffic on both the down and up lines for some time. pic.twitter.com/RRSsTjUuSM
— ANI (@ANI) January 22, 2026

আসানসোল ডিভিশনের মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কেন ট্রেন এবং ট্রাকের এ ভাবে সংঘর্ষ হল তা খতিয়ে দেখা হবে। ওই মুখপাত্র সংবাদসংস্থা পিটিআই- কে আরও জানিয়েছেন, এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘণ্টা দুয়েক পরে পরিষেবাও স্বাভাবিক হয়ে যায়। শুধু ট্রাকটিরই যে ক্ষতি হয়েছে তা কিন্তু নয়। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ইঞ্জিনটিও। ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওই ইঞ্জিনটি। চার সদস্যের একটি কমিটী গঠন করা হয়েছে, যাঁরা এই দুর্ঘটনার তদন্তে করবেন। এই দুর্ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে রেলের তরফে।

from india https://ift.tt/Xiz01hA
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: ছাদের ধার থেকে কোনওমতে বুঝিয়ে ব্যবসায়ীকে নামিয়ে এনেছিলেন নিরাপত্তারক্ষী, তাতেও শেষরক্ষা হল না